Friday, June 12, 2026

দুর্গাপুরের ঘটনা নিয়ে অপপ্রচার মিডিয়ায়: বিকৃতি মুখ্যমন্ত্রীর বক্তব্যের

Date:

Share post:

মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) বক্তব্যকে বিকৃত করে এক শ্রেণির মিডিয়া এবং বিরোধী দল অপপ্রচার শুরু। রবিবার উত্তরবঙ্গ যাওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের (Press Conference) উত্তর দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী। দুর্গাপুরের ঘটনা প্রসঙ্গে জানতে চাইলে মুখ্যমন্ত্রী সে প্রশ্নেরও জবাব দেন। আর সে নিয়েই কুৎসাকারীদের বক্তব্য, তিনি নাকি মেয়েদের রাতে বেরতে বারণ করেছেন। সম্পূর্ণ বিকৃত করে মুখ্যমন্ত্রীর বক্তব্য পেশ করা হচ্ছে রাজনৈতিক দলের প্ররোচনায়। মুখ্যমন্ত্রী আসলে কী বলেছেন? মুখ্যমন্ত্রী বলেছেন, এটি একটি নিন্দনীয় ও জঘন্যতম ঘটনা। চরম শাস্তি হওয়া উচিত। পুলিশ তদন্ত করছে। যে কেউ তার ইচ্ছেমতো জায়গায় যখন ইচ্ছে যেতে পারে। এ নিয়ে বলার কিছু নেই। কিন্তু মেয়েটি ডাক্তারি পড়ুয়া এবং হস্টেলে থাকে। ফলে রাত ১২.৩০টায় হস্টেল থেকে বেরল কেন? হস্টেলের নিরাপত্তাকর্মীরা কেন অনুমতি দিলেন ওই রাতে বেরতে? বেসরকারি কলেজগুলির এ ব্যাপারে নজর দেওয়া উচিত। কারণ, এলাকাটি জঙ্গল এলাকা। এবং সব জায়গায় পুলিশ থাকা সম্ভব নয়। ফলে প্রাথমিক দায়িত্ব ছিল ওই বেসরকারি কলেজের। তারা সেই দায়িত্ব পালন করেনি। ঘটনার পরেই পুলিশ ব্যবস্থা নিয়েছে। তিন অভিযুক্ত গ্রেফতার হয়েছে। দোষীরা কেউ রেহাই পাবে না।

Related articles

এক দিকে ‘জনতার বিধানসভা’, অন্য দিকে সাংবাদিকদের পথ রুদ্ধ! অধ্যক্ষের ডিজিটাল দাওয়াই ঘিরে তুঙ্গে দ্বিচারিতার বিতর্ক

এক দিকে বিধানসভাকে আরও স্বচ্ছ, আধুনিক ও জনমুখী করে তোলার একগুচ্ছ রূপরেখা, অন্য দিকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের প্রবেশাধিকারে...

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...