Saturday, April 11, 2026

ডায়মন্ড হারবারে সোমবার বিজয়া সম্মেলনী: নাগরিকদের আহ্বান অভিষেকের

Date:

Share post:

বিজয়া সম্মেলনীর মধ্যে দিয়ে রাজ্যজুড়ে জনসংযোগে জোর শাসকদল তৃণমূল কংগ্রেসের। এবার ডায়মন্ড হারবারে নিজের কেন্দ্রে বিজয়া সম্মেলনী তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। সোমবার ১৩ অক্টোবর ডায়মন্ড হারবার (Diamond Harbour) লোকসভা কেন্দ্রে বিজয়া সম্মেলনীর আয়োজন করা হয়েছে। দলের সবস্তরের নেতৃত্ব ও কর্মীদের আহ্বান করা হয়েছে বিজয়া সম্মেলনীতে (Bihaya Sammelani)। সেই সঙ্গে সাধারণ নাগরিকদেরও আহ্বান করেছেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক। দলের নবীন, প্রবীন নেতৃত্ব এবং এক সময়ের দলের সক্রিয় কর্মীদের এই মঞ্চে সম্মান জানানো হবে। একদিকে দলীয় কর্মীদের মধ্যে সমন্বয় সাধন ও অন্যদিকে সরকারি প্রকল্পকে মানুষের কাছে পৌঁছে দেওয়াই লক্ষ্য হবে এই সম্মেলনীর।

আরও পড়ুন: দুর্গাপুরের ঘটনা নিয়ে অপপ্রচার মিডিয়ায়: বিকৃতি মুখ্যমন্ত্রীর বক্তব্যের

সোমবার ডায়মন্ড হারবার কেন্দ্রের বিষ্ণুপুরের (Bishnupur) আমতলায় সংসদ কার্যালয়ে আয়োজন করা হয়েছে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিজয়া সম্মেলনীর। ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেই এই বিজয়া সম্মিলনীর আয়োজন চলছে রাজ্য জুড়ে। রবিবার রাজ্যের মোট ১৩৫ টি ব্লকে বিজয়া সম্মেলনী করছে তৃণমূল কংগ্রেস। উত্তরবঙ্গে দুর্যোগের ফলে বিজয়া সম্মেলনী কয়েকটি জায়গায় করা হয়নি বা দেরি হয়েছিল। চলতি বছর সব বিজয়া সম্মিলনী থেকেই বাংলার বকেয়া, ১০০ দিনের কর্মীদের বকেয়া, বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের অপমান, হেনস্থা সেই সব বিষয় উঠে আসছে।

Related articles

চৈত্রের শেষেই গ্রীষ্মের দাবদাহ, সকাল থেকেই ঊর্ধ্বমুখী উষ্ণতা

বৈশাখ আসার আগেই দক্ষিণবঙ্গ জুড়ে চরম গরমের পূর্বাভাস। শনিবার সকাল থেকে হাঁসফাঁস অবস্থা জেলায় জেলায়। আলিপুর আবহাওয়া দফতর...

শিক্ষক নিয়োগ মামলায় নাকতলায় পার্থর বাড়িতে ED অভিযান

ভোটের মুখে রাজ্যে ফের কেন্দ্রীয় এজেন্সির হানা। শনিবার সকালে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) নাকতলার বাড়িতে ইডি (ED)...

শিল্পী-কলাকুশলীদের সুরক্ষা বিধি পর্যালোচনায় রবিতে ফের বৈঠক আর্টিস্টস ফোরামের

টলিউডের শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তাবিত সুরক্ষা বিধির কাজের আপডেট ও রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...

সফল আর্টেমিস ২ মিশন, রুদ্ধশ্বাস অভিযান শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী

সফল চন্দ্রাভিযানের (Artemis 2)শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী। শনিবার সকালে প্রশান্ত মহাসাগরে স্প্ল্যাশডাউনের পর নভোশ্চররা সুস্থ আছেন বলেই...