Friday, June 12, 2026

ভারতের জয় শুধু সময়ের অপেক্ষা, রাহুলের কর্মকাণ্ডে তীব্র বিভ্রান্তি

Date:

Share post:

দিল্লি টেস্টে হার বাঁচানোর লড়াই ওয়েস্ট ইন্ডিজের সামনে। তৃতীয় দিনের শুরু থেকেই  ভারতীয় বোলারদের আক্রমণে নাজেহাল ক্যারিবিয়ানরা। ইনিংস হার বাঁচাতে ৯৭ রান তুলতে হবে ওয়েস্ট ইন্ডিজকে। ভারতের প্রয়োজন ৮ উইকেট।

ভারতের ৫ উইকেটে ৫১৮ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ়ের প্রথম ইনিংস শেষ হয় ২৪৮ রানে। শুভমান গিলেরা আর ব্যাট করতে নামেননি। ওয়েস্ট ইন্ডিজকে ফলো অন করানোর সিদ্ধান্ত নেয় ভারত। দ্বিতীয় ইনিংসের শুরুটতেই ১০ রানে আউট হন  তেজনারাইন চন্দ্রপল।   জন ক্যাম্পবেল কিন্তু লড়াই চালিয়ে যাচ্ছেন। দিনের শেষে ৮৭ রানে অপরাজিত আছেন তিনি।

৬ ওভার পর অ্যালিক অ্যাথানাজ ৭ রানে আউট   করেন ওয়াশিংটন সুন্দর। জন ক্যাম্পবেল এবং শাই হোপ মাটি কামড়ে পড়ে থেকে লড়াই চালিয়ে গেলেন। ক্যাম্পবেল অপরাজিত থাকলেন ১৪৫ বলে ৮৭ রানে। তাঁর ইনিংসটি সাজানো ৯টি চার এবং ২টি ছক্কা দিয়ে। অন্যদিকে, হোপের অপরাজিত ৬৬ রানের ইনিংসে ৮টি চার, ২টি ছয়।

রবিবার প্রথম ওভারেই কুলদীপকে সে দিক থেকে আক্রমণে আনেন শুভমন। কুলদীপের স্পিন সামলাতে পারলেন না ক্যারিবিয়ান ব্যাটারেরা। নিয়মিত ব্যবধানে উইকেট হারালেন তাঁরা।পাঁচ উইকেট নিলেন কুলদীপ যাদব, তিন উইকেট নিলেন জাদেজা। একটি করে উইকেট পেলেন বুমরাহ ও সিরাজ।

আরও পড়ুন ::কুলদীপ গড়লেন নয়া রেকর্ড, যশস্বীর কাছে মজার আবদার লারার

এদিকে তৃতীয় দিনে আম্পায়ারের ভূমিকায় অবতীর্ণ হলেন কেএল রাহুল(KL Rahul)। লাঞ্চ হয়ে গিয়েছে ভেবে নিয়ে হঠাৎই রাহুল উইকেটের একটি বেল ফেলে দেন। আসলে একটি ওভার শেষ হতেই রাহুল ভেবেছিলেন আম্পায়ার লাঞ্চের সিদ্ধান্ত নিয়েছেন। তাই তিনি উইকেটের বেল ফেলে দেন। ভারতীয় দলও ড্রেসিংরুমের দিকে হাঁটতে থাকে।কিন্তু আম্পায়ার লাঞ্চ ঘোষণা করেননি। ফলে বিভ্রান্তি তৈরি হয়।

Related articles

বিজেপির বিজয় মিছিলের বোমায় প্রাণ গেল খুদের! তামান্নায় বিপ্লব, তনভিরে নীরবতা কেন? প্রশ্ন তৃণমূলের

বিজেপির বিজয়োল্লাসের বলি ছোট্ট শিশু! বাংলায় একমাসের বিজেপি সরকারের বিজয় মিছিল থেকে ছোঁড়া বোমার আতঙ্কে বাইক থেকে ছিটকে...

এক দিকে ‘জনতার বিধানসভা’, অন্য দিকে সাংবাদিকদের পথ রুদ্ধ! অধ্যক্ষের ডিজিটাল দাওয়াই ঘিরে তুঙ্গে দ্বিচারিতার বিতর্ক

এক দিকে বিধানসভাকে আরও স্বচ্ছ, আধুনিক ও জনমুখী করে তোলার একগুচ্ছ রূপরেখা, অন্য দিকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের প্রবেশাধিকারে...

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...