Saturday, April 11, 2026

ইনভেস্টর জট কাটাতে ভরসা মমতাই, মুখ্যমন্ত্রীর দুয়ারে মহমেডান কর্তারা

Date:

Share post:

আইএসএলের আগে ইস্টভেস্টর সমস্যা সমাধানে  আরও একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banarjee) কাছে আবেদন  মহামেডান ক্লাবের(Mohamedan Club)।  সচিব ইশতিয়াক আহমেদ রাজু, ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস, কার্যকরী কমিটির দুই কর্তা বেলাল আহমেদ খান, মহম্মদ রুস্তম এই চারজন মুখ্যমন্ত্রী কালীঘাটের বাড়িতে গিয়ে চিঠি দিয়ে এলেন।

গত মরশুমে আইসএল খেলার সুযোগ পেয়েছিল মহমেডান। কিন্ত ভালো পারফরম্যান্স করতে পারেনি সাদা কালো শিবির। তার উপর ইনভেস্টরের সঙ্গে শেয়ার বন্টন নিয়ে সমস্যা শুরু হয়েছে। নতুন মরশুমের শুরু থেকেই দাবি মতো শেয়ার না পেয়ে ইনভেস্টররা হাত গুটিয়ে নিয়েছে। ফলে আর্থিক সংকেট পড়েছে শতাব্দী প্রাচীন ক্লাব।  এই পরিস্থিতিতে সমস্যা সমাধানে আরও একবার মমতার দ্বারস্থ  হলেন মহমেডান কর্তরা।

রবিবার মহমেডানের কর্তারা মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে যান কিন্তু উত্তরবঙ্গ সফরের ব্যস্ততার জন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হয়নি মহমেডান কর্তাদের। তারা মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে গিয়ে চিঠি দিয়ে আসেন। তাদের আশা মুখ্যমন্ত্রী উদ্যোগ নিলেই জট কাটবে।

ক্লাবের সচিব রাজু আহমেদ বিশ্ব বাংলা সংবাদকে ফোনে জানিয়েছেন, “আমরা বিষয়টি মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরতে চেয়েছি।  এর আগেও আবেদন করেছিলাম  আরও একবার তাঁর সামনে তুলে ধরলাম। আইএসএল শুরুর আগে অনেক সমস্যা আছে সেটা মেটাতে হবে। তার জন্য ইনভেস্টরদের সময় দিতে হবে। এর আগে কলকাতা লিগে আমরা নিজেরা দল গঠন করেছিলাম সুপার কাপে নিজেরা টাকা খরচ করে দল পাঠা্চ্ছি। কিন্তু আইএসএল খেলতে ইনভেস্টর প্রয়োজন।”

এর আগে মহমেডানকে আইএসএলে খেলানোর ক্ষেত্রে সক্রিয় ভূমিকা নেন মমতা। এবারও জট কাটাতে তাঁর হস্তক্ষেপের আবেদন করেছেন কর্তারা। এবার ঘরোয়া লিগে খুবই খারাপ পরিস্থিতির সামনে পড়তে হয়েছিল মহামেডানকে। অবনমনের আশঙ্কা থেকে বেড়িয়ে এসেছে একেবারে শেষ মুহূর্তে। দলের ওপর রেজিস্ট্রেশন ব্যান চলছে। ইনভেস্টর চলে যাওয়ার পর এখনও পর্যন্ত নতুন ইনভেস্টরের নাম ঘোষণা করতে পারেনি সাদা-কালো কর্তারা।

 

Related articles

শিক্ষক নিয়োগ মামলায় নাকতলায় পার্থর বাড়িতে ED অভিযান

ভোটের মুখে রাজ্যে ফের কেন্দ্রীয় এজেন্সির হানা। শনিবার সকালে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) নাকতলার বাড়িতে ইডি (ED)...

শিল্পী-কলাকুশলীদের সুরক্ষা বিধি পর্যালোচনায় রবিতে ফের বৈঠক আর্টিস্টস ফোরামের

টলিউডের শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তাবিত সুরক্ষা বিধির কাজের আপডেট ও রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...

সফল আর্টেমিস ২ মিশন, রুদ্ধশ্বাস অভিযান শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী

সফল চন্দ্রাভিযানের (Artemis 2)শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী। শনিবার সকালে প্রশান্ত মহাসাগরে স্প্ল্যাশডাউনের পর নভোশ্চররা সুস্থ আছেন বলেই...

কোথাও জনসভা কোথাও রোড শো, শনিতে একগুচ্ছ কর্মসূচি মমতা-অভিষেকের

নির্বাচনী প্রচারে শনিবার কেশিয়াড়ি থেকে সভা শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সকাল পৌনে এগারোটা নাগাদ রামজীবন...