Sunday, March 22, 2026

‘আপত্তি’ রেখেই পাশ ফেডারেশনের সংবিধান, সুর চড়ালেন প্রফুল-সুব্রতরা

Date:

Share post:

বিশেষ কার্যকরী কমিটির বৈঠকের পরে সুপ্রিম কোর্টের নির্দেশমত নতুন সংশোধিত সংবিধানকে মান্যতা দিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন(AIFF)। তবে একাধিক বিষয় নিয়ে উত্তপ্ত হল ফেডারেশনের বিশেষ সাধারণ সভা(SGM)।

সুপ্রিম কোর্টের নির্দেশ মতো, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন তার নতুন সংবিধান গৃহীত করেছে, কিন্তু সংবিধানের দুইটি বিতর্কিত ধারা বাদ রেখে। একই সঙ্গে আইএফএ(IFA), ওয়েস্টার্ন ইন্ডিয়া ফুটবল সংস্থা, মিজোরাম ও দিল্লি ফুটবল অ্যাসোসিয়েশন নির্ধারিত কিছু ধারা নিয়ে নোট অব ডিসেন্ট  রেজিস্টার করেছে।

আগামী ৩১ অক্টোবরের মধ্যে নতুন সংবিধান পাশ করাতে হবে, না হলে  ফিফার নির্বাসনের মুখে পড়তে হবে। এই পরিস্থিতিতে দ্রুত নয়া সংবিধান পাশ করাতে উদ্যোগী হয় ফেডারেশন। রবিবারের বিশেষ সাধারণ সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন সভাপতি প্রফু্ল প্যাটেল,  প্রাক্তন সভাপতি সুব্রত দত্ত। ফলে কিছুটা কঠিন পরিস্থিতির মুখে পড়তে হয় কল্যাণদের। রাজ্য সংস্থাগুলির স্বার্থরক্ষায় জোরালো সওয়াল করেন প্রফুল প্যাটেল সুব্রত দত্তরা। তবে আপাতত স্বস্তি কল্যাণদের। তবে ফেডারেশনে কল্যাণের ক্ষমতা যে নিরঙ্কুশ নেই সেটা প্রমাণিত হল বিশেষ সাধারণ সভাতে।

দিল্লি থেকে বিশ্ব বাংলা সংবাদকে ফোনে সুব্রত দত্ত বলেন, “আমরা বলেছিলাম ৩১  অক্টোবর পর্যন্ত আমাদের হাতে সময় আছে। ফলে কয়েকটি  পয়েন্টে যখন আপত্তি  আছে সেগুলো পাশ করার জন্যও আবার নতুন করে এজিএম ডাকতে হবে। আমাদের পুরো সংবিধানই মানতে হবে । কয়েকটা পয়েন্ট মানব আর কিছু মানব না সেটা হয় না। মিজোরাম, দিল্লি ফুটবল সংস্থার মতোই আমি ও প্রফুল প্যাটেল রাজ্য সংস্থার হয়ে কথা বলেছি।”

আরও পড়ুন:ইনভেস্টর জট কাটাতে ভরসা মমতাই, মুখ্যমন্ত্রীর দুয়ারে মহমেডান কর্তারা

আগামী বছর ফেডারেশনের নির্বাচন। ফলে প্রফুল প্যাটেল, সুব্রত দত্তদের জোটবদ্ধ সওয়াল নতুন সমীকরণ ইঙ্গিত দিচ্ছে।

Related articles

থিয়েটার থেকে বিশ্বসাহিত্য! প্রকাশিত হল ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহের’ নতুন দুই খণ্ড 

বিশ্বসাহিত্য, থিয়েটার, শিল্প ও সংস্কৃতির নানা পরিসরকে একসূত্রে গেঁথে প্রকাশিত হল নাট্যকার-লেখক তথা রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহ’-এর...

‘ধর্মে’ ফেল, ভোটে জিততে প্রকাশ্যে টাকা বিলি বিজেপি প্রার্থীর

সংকীর্ণ ধর্মের রাজনীতিতে বাংলার ক্ষমতা দখলের দিবাস্বপ্ন বঙ্গ বিজেপি নেতাদের চোখে। কিন্তু ধর্মীয় সম্প্রীতির বাংলায় যখন সেই রাজনীতি...

বাণিজ্যিক এলপিজির বরাদ্দ বাড়ল ৫০ শতাংশ পর্যন্ত, রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের 

দেশজুড়ে বাণিজ্যিক এলপিজি সরবরাহ বাড়ানোর বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের উদ্দেশে পাঠানো...

পরাজয় নিশ্চিত জেনে বরানগরে অশান্তি বিজেপির, সায়ন্তিকার প্রচারে হামলা গেরুয়া বাহিনীর

বিধানসভা ভোটের লড়াইয়ে নামার আগেই কি হারের আতঙ্ক গ্রাস করেছে গেরুয়া শিবিরকে? বরানগরের সাম্প্রতিক পরিস্থিতি অন্তত সেই প্রশ্নই...