Sunday, April 12, 2026

আইটিআই পরীক্ষায় সর্বোচ্চ নম্বর! পূর্ব ভারতের শীর্ষে ক্যানিংয়ের সায়ন নস্কর

Date:

Share post:

গোটা পূর্ব ভারতের মধ্যে বাংলার কিশোর সায়ন নস্কর এক নজির সৃষ্টি করেছে। ক্যানিংয়ের তালদি বয়সিং গ্রামের এই মেধাবী ছাত্র কেবল নিজের পরিবারের নয়, পুরো রাজ্যের নাম উজ্জ্বল করেছেন। সম্প্রতি কম্পিউটার অপারেটর ও প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট ট্রেড পরীক্ষায় ৬০০ নম্বরের মধ্যে পুরো ৬০০ নম্বর পেয়ে সকলকে চমকে দিয়েছেন সায়ন।

এই অসাধারণ সাফল্যের জন্য ৪ঠা অক্টোবর দিল্লির বিজ্ঞান ভবনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কৃতি ছাত্রছাত্রীদের মধ্যে তাকে প্রধানমন্ত্রী পুরস্কৃত করেন। পশ্চিমবঙ্গের মধ্যে যে ৫ জন সর্বোচ্চ নম্বরপ্রাপ্তকে প্রধানমন্ত্রী ডেকেছিলেন, তার মধ্যে সায়ন ছিলেন অন্যতম।

ক্যানিংয়ের তালদি গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী সুব্রত নস্কর ও আশাকর্মী রিনা নস্করের একমাত্র সন্তান সায়ন ছোটবেলা থেকেই মেধাবী ছিলেন। তালদি মোহনচাঁদ হাইস্কুল থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করার পর তিনি ক্যানিংয়ের বঙ্কিম সর্দার কলেজ থেকে বিএ সম্পন্ন করেন। এরপর এক বছরের জন্য সরকারি আইটিআই কলেজে ভর্তি হয়ে নিজের যোগ্যতার স্বাক্ষর রেখেছেন। পুরস্কারপ্রাপ্ত ৪৬ জন কৃতী শিক্ষার্থীর মধ্যে সায়নের এই সাফল্য পুরো দেশের কাছে একটি অনুপ্রেরণার উদাহরণ। তাঁর অসাধারণ মেধা ও অধ্যবসায় প্রমাণ করছে, পটু শিক্ষার্থীর কৃতিত্ব কেবল ব্যক্তিগত নয়, জাতীয় গৌরবের বিষয়ও হতে পারে।

আরও পড়ুন- উত্তরবঙ্গের বন্যা–ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকায় রাজ্যের সর্বাত্মক উদ্যোগ, মুখ্যমন্ত্রীর নির্দেশে জোর ত্রাণ ও পুনর্গঠন কর্মযজ্ঞ

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...