Saturday, April 11, 2026

যোগী রাজ্যে ধর্মীয় স্থানে হানা, মৌলবির স্ত্রী ও দুই কন্যা খুনে আতঙ্ক

Date:

Share post:

উত্তরপ্রদেশের(Uttar Pradesh) বাগপত জেলার গাঙ্গলোনি গ্রামে মসজিদের ভিতরে নৃশংস হত্যাকাণ্ড। মৌলবি ইব্রাহিমের অনুপস্থিতিতে তাঁর স্ত্রী এবং দুই শিশু কন্যাকে খুনের অভিযোগ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
শনিবার সকালে নামাজ পড়তে এসে মৌলবিকে না পেয়ে সন্দেহ জাগে স্থানীয়দের। বেশ কয়েকবার ডাকাডাকির পর সাড়া না মেলায়, কয়েকজন মসজিদ সংলগ্ন মৌলবির বাসভবনে চলে যান। সেখানেই তাঁরা দেখতে পান— রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে মৌলবির স্ত্রী ইসরানা এবং তাঁদের দুই কন্যা— সোফিয়া (৫) ও সুমইয়্যা (২)-র দেহ। সূত্রের খবর, মৌলবি আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাক্কিকে অভ্যর্থনা জানাতে গিয়েছিলেন। আরও পড়ুন: ত্রাওরের তুফানে আফ্রিকায় জাগছে জেন-জি! বিশ্বমঞ্চে উঠে আসছে বুরকিনা ফাসো

পুলিশের প্রাথমিক অনুমান, এটি একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড। খুনের আগে মসজিদের সমস্ত সিসিটিভি ক্যামেরা বন্ধ করে দেওয়া হয়েছিল। ফরেনসিক দল, ডগ স্কোয়াড এবং আঙুলের ছাপ পরীক্ষার দল ইতিমধ্যেই কাজ শুরু করেছে। অপরাধী পরিবারের ঘনিষ্ঠ কেউ বলেই মনে করা হচ্ছে। মসজিদের গতিবিধি এবং নিরাপত্তার বিষয়ে আগেই জানা দুষ্কৃতীদের ছিল। মৌলবি ইব্রাহিমকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ তবে এখনও অপরাধীদের হদিশ পাওয়া যায়নি।

Related articles

শিক্ষক নিয়োগ মামলায় নাকতলার পার্থর বাড়িতে ED অভিযান

ভোটের মুখে রাজ্যে ফের কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা। শনিবার সকালে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) নাকতলার বাড়িতে ইডি...

শিল্পী-কলাকুশলীদের সুরক্ষা বিধি পর্যালোচনায় রবিতে ফের বৈঠক আর্টিস্টস ফোরামের

টলিউডের শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তাবিত সুরক্ষা বিধির কাজের আপডেট ও রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...

সফল আর্টেমিস ২ মিশন, রুদ্ধশ্বাস অভিযান শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী

সফল চন্দ্রাভিযানের (Artemis 2)শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী। শনিবার সকালে প্রশান্ত মহাসাগরে স্প্ল্যাশডাউনের পর নভোশ্চররা সুস্থ আছেন বলেই...

কোথাও জনসভা কোথাও রোড শো, শনিতে একগুচ্ছ কর্মসূচি মমতা-অভিষেকের

নির্বাচনী প্রচারে শনিবার কেশিয়াড়ি থেকে সভা শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সকাল পৌনে এগারোটা নাগাদ রামজীবন...