Saturday, April 11, 2026

দলকে জিতিয়ে মাঠেই প্রাণ হারালেন বোলার, বাইশ গজে ফের মর্মান্তিক পরিণতি

Date:

Share post:

খেলার মাঠে ফের মর্মান্তিক মৃত্যু। দলকে জিতিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বোলার। মৃত ক্রিকেটারের নাম আহমের খান(Ahmar Khan)। বেদনাদায়ক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মোরাদাবাদে( Uttar Pradesh’s Moradabad)।

উত্তর প্রদেশ ভেটারেন্স ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি ম্যাচের আয়োজন করা হয়েছিল। ম্যাচটি চলছিল মোরাদাবাদ এবং সম্বলের মধ্যে। ম্যাচ জয়ের জন্য সম্বলকে শেষ ৪ বলে ১৪ রান করতে হত। শেষ ওভার বল করতে আসেন আহমের খান। বাঁ-হাতি পেস বোলার এই ওভারে মাত্র ১১ রান দেন। আর সেকারণেই মোরাদাবাদ শেষপর্যন্ত জয়লাভ করে।

কিন্তু জয়ের রেশ মিলিয়ে গেল কিছুক্ষণের মধ্যেই । শেষ ওভারের পরই মাটিতে লুটিয়ে পড়েন বোলার। ঘটনার পরেই বোলারের সামনে সতীর্থরা এগিয়ে আসেন মাঠেই উপস্থিত ছিলেন এক চিকিৎসক। পিচেই আমিরকে সিপিআর দেন তিনি। তখনও শ্বাস-প্রশ্বাস চলছিল আহমের । তাই হাল ছাড়েননি চিকিৎসক।‌ তাঁকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে যাওয়ার পরেই চিকিৎসকরা আহমেরকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন:রিভিউ বিপক্ষ যেতে চটলেন বুমরাহ, ভারতীয় বোলারদের ধৈর্য্যের পরীক্ষা অব্যাহত

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুসারে, বল করার সময়ই আহমের  খুব জোরে জোরে শ্বাস নিচ্ছিলেন। তিনি মাঠে লুটিয়ে পড়ার মাঠে উপস্থিত এক ডাক্তার দ্রুত সিপিআর দিলে সামান্য সাড়া দেন বলে জানা গিয়েছে। এমন মর্মান্তিক পরিণতিতে সকলেই অবাক। ভারতের সব প্রান্তেই খেপের টুর্নামেন্ট হয়। সেই প্রতিযোগিতায় থাকে না পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা। ফলে মাঝেমধ্যেই অঘটন ঘটছে।

Related articles

মথুরায় যমুনায় নৌকাডুবি: উদ্ধার ১০ দেহ

প্রায় এক দশক পরে যমুনায় নৌকাডুবির ঘটনা। শুক্রবার দুপুরে পুণ্যার্থী বোঝাই একটি নৌকা বৃন্দাবনের কাছে উল্টে (boat capsize)...

বাংলায় এসে ঘাটাল মাস্টারপ্ল্যানের ‘প্রতিশ্রুতি’! অমিত শাহর অজ্ঞতা প্রমাণ করলেন অভিষেক

বর্ষা মানেই বন্যায় পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় বানভাসি মানুষ। রাজ্য থেকে বর্ষা বিদায় নিলেও ঘাটালের মানুষ থাকত জলের...

বোমাতঙ্ক অমৃতসর মেলে: যাত্রীদের নামিয়ে শুরু তল্লাশি

বোমাতঙ্কের জেরে মাঝপথে দাঁড় করিয়ে দেওয়া হল হাওড়া থেকে অমৃতসরগামী আপ অমৃৎসর মেলকে। ফোনে বোমা থাকার খবর দেওয়ায়...

বেনজির রাজনৈতিক সৌজন্যে নিজের পোস্টার নিজেই ছিঁড়লেন কুণাল

রাজনৈতিক সৌজন্যের অনন্য নজির। বিরোধী প্রার্থীর পোস্টারের উপর লাগানো নিজের পোস্টার নিজেই ছিঁড়ে ফেললেন বেলেঘাটা তৃণমূল (TMC) প্রার্থী...