Friday, June 12, 2026

ভুটানের জলেই ভেসেছে উত্তর, ওরাও ক্ষতিপূরণ দিক: ফের রিভার কমিশনের দাবিতে সরব মুখ্যমন্ত্রী

Date:

Share post:

ভুটানের (Bhutan) জলেই ভেসেছে বাংলার উত্তর। এত ক্ষয়ক্ষতি। ওদের ক্ষতিপূরণ দিতে হবে। ফের একবার রিভার কমিশনের দাবি জানিয়ে তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। সোমবার, নাগরাকাটার (Nagrakata) দুর্গত এলাকা পরিদর্শনে গিয়ে তিনি বলেন, ”১৬ অক্টোবর নয়াদিল্লিতে বৈঠক আছে। আমি আমাদের প্রতিনিধি পাঠাব। সেখানে আবারও ইন্দো-ভুটান রিভার কমিশনের দাবি তোলা হবে ।“

এদি মুখ্যমন্ত্রী বলেন, তিনি মনে করছেন উত্তরবঙ্গে (North Bengal) এই বিপুল ক্ষয়ক্ষতি ঠেকানো যেত, শুধুমাত্র কেন্দ্রের উদাসনীতায় এত বড় বিপর্যয়ের মুখে বাংলা। রাজ্য সরকারের তরফে বলা সত্ত্বেও ইন্দো-ভুটান রিভার কমিশন তৈরি হয়নি বলেও তিনি এদিন অভিযোগ করেন। তিনি বলেন, “ভুটানের জলে এত বড় দুর্ঘটনা ঘটেছে। অনেকদিন ধরে ইন্দো-ভুটান রিভার কমিশন তৈরির কথা বলে আসছি। তাতে বাংলাকেও রাখা হোক। আমাদের চাপে ১৬ তারিখ একটা মিটিং হচ্ছে জানতে পেরেছি। আমরা একজন প্রতিনিধি পাঠাব। কিন্তু, ভুটানের (Bhutan) কারণেই যখন এত বড় ঘটনা ঘটেছে, তখন ওরাই ক্ষতিপূরণ দিক। দিল্লি তো কিছু করে না। সবটাই আমাদের করতে হয়।“
আরও খবর: হেঁটে দুর্গত এলাকা পরিদর্শন, চাকরির নিয়োগপত্র-ত্রাণ বিলি: নাগরাকাটায় বিপর্যস্তদের পাশে মুখ্যমন্ত্রী

এরপরেই মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) আশ্বাস দিয়ে জানান, “কোনও চিন্তা নেই। যাঁদের বাড়িঘর ভেঙে গিয়েছে। তাঁদের বাড়ি তৈরি করে দেওয়া হবে। শিবির তৈরি করা হয়েছে সেখানে গিয়ে নাম লেখান। গোরু-ছাগল হারালেও নাম লেখান। প্রশাসন সাহায্যের জন্য রয়েছে। আপাতত নদীর উপর অস্থায়ী সেতু গড়ে দেওয়া হয়েছে। দ্রুত সব ঠিক করে দেওয়া হবে।“

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...