Friday, June 12, 2026

হেঁটে দুর্গত এলাকা পরিদর্শন, চাকরির নিয়োগপত্র-ত্রাণ বিলি: নাগরাকাটায় বিপর্যস্তদের পাশে মুখ্যমন্ত্রী

Date:

Share post:

প্রতিশ্রুতি মতো ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রবিবার, হাসিমারার পরে সোমবার নাগরাকাটায় (Nagrakata) দুর্গত মানুষের পাশে রাজ্যের প্রশাসনিক প্রধান। প্রাকৃতিক দুর্যোগে স্বজনহারাদের পরিবারের এক সদস্যের হাতে হোমগার্ডে চাকরির নিয়োগপত্র তুলে দেন তিনি। কিছুটা গাড়ি (Car), কিছুটা হেঁটে দুর্গত এলাকা পরিদর্শন করেন মমতা। খতিয়ে দেখেন কাজ। কথা বলেন স্থানীয়দের সঙ্গে। বাংলার বাড়ি প্রকল্পের অধীন বাড়ি তৈরি করে দেওয়া হবে বলে আশ্বাস দেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

বৃষ্টি ও ধসে বিপর্যস্ত উত্তরবঙ্গে (North Bengal) গত সোমবারই পৌঁছে যান মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। সেখানেই জানিয়েছিলেন ফের দ্রুত আসবেন তিনি। সেই মতো আবার রবিবার উত্তরে গিয়েছেন মমতা। বিপর্যস্ত এলাকায় পথঘাট এখনও সম্পূর্ণ স্বাভাবিক হয়নি। অনেক রাস্তাতেই যান চলাচল হচ্ছে না। এদিন হেঁটেই পুনর্গঠনের কাজ দেখেন মুখ্যমন্ত্রী। স্থানীয় মানুষেস সঙ্গে কথা বলেন। নিজে হাতে তুলে দেন ত্রাণ। দ্রুত মেরামতির আশ্বাস দেন তিনি। নিজে হাতে ত্রাণসামগ্রী (Relief) বিলিও করেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

এদিন নাগরাকাটায় মৃতদের পরিবারকে অর্থ সাহায্য ও চাকরির নিয়োগপত্র দেন মুখ্যমন্ত্রী। মৃতদের পরিবার পিছু দেওয়া হয়েছে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী আশ্বাস দেন, দুর্যোগে যাঁদের নথি নষ্ট হয়েছে, তাঁদের ডুপ্লিকেট (Duplicate) করে দেবে রাজ্য। ভেঙে যাওয়া বাড়ি বাংলার বাড়ি প্রকল্পের অধীন তৈরি করে দেওয়া হবে বলেও জানান মমতা।

সোমবার বেলায় আলিপুরদুয়ারের (Alipurduwar) হাসিমারার গেস্ট হাউস থেকে বেরিয়ে এলাকা পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী। যেটুকু গাড়ি যেতে পেরেছে, সেটুকুই গাড়িতে যান তিনি। রাস্তার অবস্থা দেখে নেমে পড়েন। হেঁটেই এলাকা ঘুরে দেখেন। যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা ও সেতু মেরামতির নির্দেশ দেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...