Friday, June 12, 2026

ইসলামাবাদের পর মুরিদকে! শাহবাজের নির্মম দমননীতিতে নিহত ১৩, আহত শতাধিক

Date:

Share post:

ইসলামাবাদের (Islamabad) পর এবার মুরিদকে-তে (Muridke) জোরদার সরকারবিরোধী আন্দোলন। সোমবার পুলিশের গুলিতে অন্তত ১৩ জন (যদিও তেহরিক-ই-লাব্বাইক সংস্থার দাবি মারা গেছেন ১৮০ জনেরও বেশি) বিক্ষোভকারী নিহত হয়েছেন, ও প্রায় ১৫০ জন আহত হয়েছেন । গত শনিবার ইসলামাবাদে সরকারবিরোধী আন্দোলনে নিহত হয়েছিলেন ১১ জন। আরও পড়ুন: ৫৮ পাক সেনা খতম: পাক-আফগানিস্তান সীমান্ত সংঘর্ষে দাবি তালিবানদের

পাকিস্তানের কট্টরপন্থী সংগঠন তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তান (TLP) দেশে ব্যাপক সরকার বিরোধী আন্দোলনের ডাক দিয়েছে। তাঁদের দাবি যে বর্তমান সরকার, বিশেষ করে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও আসিম মুনির, ‘আমেরিকার পুতুল’ হয়ে কাজ করছে। শুক্রবার থেকে আন্দোলন জোরদার হলে পাকিস্তান সরকার কঠোর দমননীতি অবলম্বন করে। ইসলামাবাদে আন্দোলনকারীদের ১১ জন নিহত ও ব্যাপক সংখ্যায় আহত হন।

সোমবার মুরিদকে-তে ইসলামাবাদের উদ্দেশ্যে মিছিল করার কথা ছিল। পরিকল্পনা অনুযায়ী, বেশ কিছু রাস্তা তারা পূর্বেই অবরোধ করেছিল। কিন্তু ভোরবেলাতেই পাঞ্জাব পুলিশের তরফে বিরাট এলাকা জুড়ে গুলি বর্ষণ করে। এছাড়াও কাঁদানে গ্যাস, শেল ইত্যাদি ব্যবহার করা হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা দেড়শোরও বেশি। এমনকি টিএলপি প্রধান সাদ রিজভির কোনও খোঁজ মিলছে না। এই ঘটনায় পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতা ও সংবেদনশীলতা আরও জোরালো হয়েছে। ভবিষ্যতে পরিস্থিতি আরও বড় কোনো সংঘর্ষে গড়াতে পারে, বিশেষ করে যদি সরকার ও আন্দোলনকারী শিবিরগুলোর মধ্যে সমঝোতার পথ না খোলা যায়।

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...