Saturday, April 11, 2026

বাংলা বিজেপিতে শুভেন্দুকে বাড়তি গুরুত্ব! এবার Z+ নিরাপত্তা

Date:

Share post:

বাংলার বিজেপিতে (Bengal BJP) শুভেন্দু অধিকারিকে (Shuvendu Adhikari) বাড়তি গুরুত্ব। বিধানসভা নির্বাচনের আগে সেই কারনে জেড প্লাস নিরাপত্তা দেওয়া হচ্ছে বিরোধী দলনেতাকে। উত্তরবঙ্গে বিধায়ক ও সাংসদ আক্রান্ত হওয়ার পরেই গোয়েন্দা রিপোর্ট যায় কেন্দ্রের কাছে এবং সেখানে শুভেন্দুর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।

বিধানসভা ভোটে সুকান্ত বা শমীক নয়, শুভেন্দুকেই যে বাড়তি গুরুত্ত্ব দেওয়া হচ্ছে সেটা, দিল্লির নেতৃত্ব বুঝিয়ে দিতে চাইছে বঙ্গ বিজেপির নেতৃত্বকে। উত্তরে খগেন মুর্মু এবং শংকর ঘোষের উপর ক্ষুব্ধ এলাকাবাসীর চড়াও হওয়ার ঘটনার পরেই বিজেপির মধ্যেই প্রবল সমালচনা শুরু হয়। বলা হয় যেখানে নেতৃত্ব-ই সুরক্ষিত নন সেখানে দলীয় নেতা কর্মীরা কোন সাহসে লড়াই করবেন? এর সঙ্গে যোগ হয় কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনির রিপোর্ট। দিল্লি বিজেপি শুভেন্দুকেই মুখ করে যে লড়াইতে নামছে সেটা আরও স্পষ্ট করে দিতে সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা দিতে সিদ্ধান্ত নিয়েছেন। দিল্লি সূত্রে খবর নভেম্বরের মধ্যেই জেড প্লাস নিরাপত্তা পেতে চলেছেন শুভেন্দু। এই নিরাপত্তা পেলে শুভেন্দুর সঙ্গে থাকবেন ৫৮ জন নিরাপত্তা রক্ষী এবং ৪টি বুলেট প্রুফ গাড়ী।নিরাপত্তা বাড়লেও শুভেন্দু বাংলা বিজেপির আসন বাড়াতে পারেন কিনা সেটাই এখন লাখ টাকার প্রশ্ন।  আরও পড়ুন: খগেন-শঙ্করের উপর হামলার ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে ৮ , হাই কোর্টে জনস্বার্থ মামলা

Related articles

জনজোয়ারে ভেসে মেমারিতে রোড শো তৃণমূলের সেনাপতির

জনসভা-কর্মিসভা-রোড শো দলীয় কর্মীদের সমর্থনে উত্তর থেকে দক্ষিণ ঝোড়ো প্রচার চালাচ্ছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...

চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে সতর্ক অস্কার, রক্ষণে শুরু থেকেই আনোয়ার-কেভিন!

লিগ টেবিলের শীর্ষস্থানকেই টার্গেট করে শনিবার দল সাজাতে চলেছেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো(Oscar Bruzon)। সকালে অনুশীলনে দেখা যায়...

বিজেপি দিল্লি থেকে গেলে সারি-সারনা ধর্মকে স্বীকৃতি দেওয়াব: তৃণমূল সুপ্রিমো

ছাব্বিশের পরে এই বিজেপি দিল্লি থেকেও যাবে। আমরা ক্ষমতায় এসে সারি-সারনা ধর্মকে স্বীকৃতি দেওয়াব। শনিবার, ঝাড়গ্রামের (Jhargram) জামদা...

বৈভবে মুগ্ধ কোহলি, ম্যাচ শেষে ‘বিরাট’ উপহার ভবিষ্যতের মহাতারকাকে

একজন নিজেকে ক্রিকেটের 'রাজা' হিসেবে প্রমাণ করেছেন, অন্যজন ১৪ বছরের রাজকীয় স্টাইলে ব্যাটিং করে বুঝিয়ে দিয়েছেন ভবিষ্যতে সিংহাসনে...