Saturday, April 11, 2026

পাইলট প্রশিক্ষণে নিয়মভঙ্গ! DGCA-এর ৪০ লক্ষ টাকা জরিমানা ইন্ডিগোকে

Date:

Share post:

বিতর্কে নাম জড়ালো দেশের সবচেয়ে বড় বিমান সংস্থা ইন্ডিগোর (IndiGo)। ইন্ডিগোর (IndiGo) বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ নিল অসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা DGCA। DGCA-এর অভিযোগ নতুন পাইলটদের প্রশিক্ষণে ইচ্ছাকৃতভাবে ভুল সিমুলেটর ব্যবহার করেছে ইন্ডিগো। যার ভিত্তিতে ৪০ লক্ষ টাকা জরিমানা করেছে DGCA। আরও পড়ুন: ইসলামাবাদের পর মুরিদকে! শাহবাজের নির্মম দমননীতিতে নিহত ১৩, আহত শতাধিক

সূত্রের খবর, ‘ক্যাটাগরি সি’ অ্যারোড্রোমে উড়ান চালানোর জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের সময় ইন্ডিগো যে সিমুলেটর ব্যবহার করেছে, তা DGCA-র স্বীকৃত নয়। এই সিমুলেটরগুলির কার্যকারিতা এবং মান নিয়ে আগে থেকেই প্রশ্ন ছিল। এবার বিষয়টি সামনে আসতেই, গত ১১ আগস্ট ইন্ডিগোর বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করে DGCA। জানানো হয়, ইন্ডিগোর তরফে যে উত্তর দেওয়া হয় তা সন্তোষজনক নয়।
পরে পরিদর্শনের সময় ইন্ডিগোর প্রশিক্ষণ ইউনিটে নিয়ম লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়। যার ভিত্তিতে সংস্থাটির বিরুদ্ধে দুটি পৃথক দফায় মোট ৪০ লক্ষ টাকার জরিমানা ধার্য করা হয়েছে ।

প্রসঙ্গত, এর আগেও বিভিন্ন বিষয়ে ইন্ডিগোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে DGCA। গত আগস্ট মাসে একটি বিমানে যাত্রীকে নোংরা আসনে বসতে বাধ্য করার অভিযোগে সংস্থাটিকে ১.৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছিল।

Related articles

মথুরায় যমুনায় নৌকাডুবি: উদ্ধার ১০ দেহ

প্রায় এক দশক পরে যমুনায় নৌকাডুবির ঘটনা। শুক্রবার দুপুরে পুণ্যার্থী বোঝাই একটি নৌকা বৃন্দাবনের কাছে উল্টে (boat capsize)...

বাংলায় এসে ঘাটাল মাস্টারপ্ল্যানের ‘প্রতিশ্রুতি’! অমিত শাহর অজ্ঞতা প্রমাণ করলেন অভিষেক

বর্ষা মানেই বন্যায় পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় বানভাসি মানুষ। রাজ্য থেকে বর্ষা বিদায় নিলেও ঘাটালের মানুষ থাকত জলের...

বোমাতঙ্ক অমৃতসর মেলে: যাত্রীদের নামিয়ে শুরু তল্লাশি

বোমাতঙ্কের জেরে মাঝপথে দাঁড় করিয়ে দেওয়া হল হাওড়া থেকে অমৃতসরগামী আপ অমৃৎসর মেলকে। ফোনে বোমা থাকার খবর দেওয়ায়...

বেনজির রাজনৈতিক সৌজন্যে নিজের পোস্টার নিজেই ছিঁড়লেন কুণাল

রাজনৈতিক সৌজন্যের অনন্য নজির। বিরোধী প্রার্থীর পোস্টারের উপর লাগানো নিজের পোস্টার নিজেই ছিঁড়ে ফেললেন বেলেঘাটা তৃণমূল (TMC) প্রার্থী...