Saturday, April 11, 2026

রিভিউ বিপক্ষ যেতে চটলেন বুমরাহ, ভারতীয় বোলারদের ধৈর্য্যের পরীক্ষা অব্যাহত

Date:

Share post:

যত কাণ্ড কোটলাতেই। আহমেদাবাদে আড়াই দিনেই জয় হাসিল করেছিল ভারত। কিন্তু দিল্লিতে মন্থর পিচে জয় ভারতের দুয়ারে এসেও হাতে আসছে না। সোমবার দিনের শুরু থেকেই ঘটনার ঘটনটা। সাই হোপের শতরান সঙ্গে ফের চর্চায় ডিআরএস(DRS)।

ডিআরএস নিয়ে চর্চা কম নেই। ডিআরএস নিয়ে  অভিযোগের পাহাড় কমবেশি সব দলেরই। দিল্লিতে রিভিউ হারিয়ে চটলেন জসপ্রীত বুমরাহ(Jasprit Bumrah)।

ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের ৫৫তম ওভারের ঘটনা। বুমরাহের পঞ্চম বল ক্যাম্পবেলের প্যাডে লাগে। এলবিডব্লিউ’র আবেদন করে ভারতীয় বোলার এবং তাঁর সতীর্থরা। আম্পায়ার আউট দেননি। সিদ্ধান্ত মনোপুত না হওয়ায় রিভিউ নেন গিল।

আলট্রাএজ প্রযুক্তিতে দেখা যায় একটা স্পাইক। তবে সরাসরি প্যাডে লাগার জন্যই সেটা দেখা গিয়েছে নাকি আগে ব্যাটের কানায় লেগেছে বল, সেটা বুঝতে সমস্যা হয় থার্ড আম্পায়ারের।এটা একেবারেই মেনে নিতে পারেননি বুমরাহ। রিপ্লে দেখে নট আউটের সিদ্ধান্ত দেন তৃতীয় আম্পায়ার।এতেই চটে যান বুমরাহ। তিনি আম্পায়ার ইলিংওয়ার্থকে বলে বসেন তুমি জানো এটা আউট ছিল, প্রযুক্তি সব কিছু প্রমাণ করতে পারে না। স্যাম্প মাইকে বুমরাহের কথা ধরা পড়ে।

আরও পড়ুন:দুই ম্যাচে হার, কোন অঙ্কে সেমিফাইনালে যেতে পারবে হরমনপ্রীতরা?

এদিকে দিল্লি টেস্টে ইনিংস হার এড়াল ক্যারিবিয়ানরা। সাই হোপ ১০৩ রান  করে সিরাজের বলে আউট হলেন। দিল্লিতে ভারতীয় বোলারদের ধৈর্য্যের পরীক্ষা নিচ্ছেন ক্যারিবিয়ানরা। সঙ্গে দোসর মৃত পিচ।

Related articles

মথুরায় যমুনায় নৌকাডুবি: উদ্ধার ১০ দেহ

প্রায় এক দশক পরে যমুনায় নৌকাডুবির ঘটনা। শুক্রবার দুপুরে পুণ্যার্থী বোঝাই একটি নৌকা বৃন্দাবনের কাছে উল্টে (boat capsize)...

বাংলায় এসে ঘাটাল মাস্টারপ্ল্যানের ‘প্রতিশ্রুতি’! অমিত শাহর অজ্ঞতা প্রমাণ করলেন অভিষেক

বর্ষা মানেই বন্যায় পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় বানভাসি মানুষ। রাজ্য থেকে বর্ষা বিদায় নিলেও ঘাটালের মানুষ থাকত জলের...

বোমাতঙ্ক অমৃতসর মেলে: যাত্রীদের নামিয়ে শুরু তল্লাশি

বোমাতঙ্কের জেরে মাঝপথে দাঁড় করিয়ে দেওয়া হল হাওড়া থেকে অমৃতসরগামী আপ অমৃৎসর মেলকে। ফোনে বোমা থাকার খবর দেওয়ায়...

বেনজির রাজনৈতিক সৌজন্যে নিজের পোস্টার নিজেই ছিঁড়লেন কুণাল

রাজনৈতিক সৌজন্যের অনন্য নজির। বিরোধী প্রার্থীর পোস্টারের উপর লাগানো নিজের পোস্টার নিজেই ছিঁড়ে ফেললেন বেলেঘাটা তৃণমূল (TMC) প্রার্থী...