Monday, March 23, 2026

সুপ্রিম নির্দেশে বাতিল প্যানেলের চাকরিহারাদের ফিরবে পুরোনো চাকরি! ২৫ অক্টোবর কাউন্সেলিং এসএসসির

Date:

Share post:

২০১৬ সালের বাতিল প্যানেলের আনটেন্টেড চাকরিহারাদের মধ্যে যারা আগে সরকারি স্কুলে চাকরি করতেন, তারা চাইলে পুরোনো চাকরিতে ফেরার সুযোগ পাবেন। এই সিদ্ধান্তে ইতিমধ্যেই সক্রিয় হয়েছে বিকাশ ভবন। শিক্ষা দফতর সূত্রে জানা গেছে, ৫৪৬ জনকে যাবতীয় নথি নিয়ে স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে। আগামী ২৫ অক্টোবর তাদের কাউন্সেলিংয়ের জন্য ডাকা হয়েছে।

এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, “৫৪৬ জনকে যাবতীয় প্রয়োজনীয় নথি নিয়ে আসতে বলা হয়েছে। নথি যাচাইয়ের পর দ্রুত তাদের পুনরায় নিয়োগ দেওয়া হবে।” তবে তিনি আরও উল্লেখ করেছেন যে, শিক্ষকরা নিজেদের পুরোনো স্কুলে প্রত্যাবর্তন পাবেন না। নতুন নিয়োগ সেই জেলায় খালি থাকা পদের ভিত্তিতে করা হবে। তাই শিক্ষকরা নিজের জেলার স্কুলে নাও নিয়োজিত হতে পারেন।

সংখ্যাগত বিবরণ অনুযায়ী, পূর্ব মেদিনীপুর থেকে ১১৯ জন, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, কোচবিহার ও কলকাতা মিলিয়ে ১৩০ জনকে কাউন্সেলিংয়ে ডাকা হয়েছে। পশ্চিম মেদিনীপুর, আলিপুরদুয়ার, পুরুলিয়া, হাওড়া ও দক্ষিণ দিনাজপুর মিলিয়ে ৭৮ জন, পশ্চিম বর্ধমান, শিলিগুড়ি, বাঁকুড়া, উত্তর ২৪ পরগনা, মালদা, পূর্ব বর্ধমান থেকে ১১৪ জনকে ডাকা হয়েছে। মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, জলপাইগুড়ি, বীরভূম ও উত্তর দিনাজপুর মিলিয়ে ১০৫ জনকে অনুরোধ করা হয়েছে নথি জমা দেওয়ার জন্য। এসএসসি জানিয়েছে, সংখ্যাটি বেশি হওয়ায় প্রক্রিয়ায় কিছুটা সময় লাগবে, তবে যত দ্রুত সম্ভব এই পুনঃনিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে।

আরও পড়ুন- বড় পদক্ষেপ সরকারের! এবার পর্যটকদের জন্য খুলে গেল রাজ্যের ১১টি পরিদর্শন বাংলো 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ক্যানিং পূর্বে আরাবুল, ভাঙড়েই নওশাদ: বাম-আইএসএফ সমঝোতার প্রথম তালিকায় চমক

ঈদের পর প্রার্থী তালিকা ঘোষণা করবেন বলে কথা দিয়েছিলেন নওশাদ সিদ্দিকি। সেই মতো সোমবার বিধানসভা নির্বাচনের জন্য ২৩...

মিলছে না LPG: নাহুমসের পরে বন্ধ হাতিবাগানের ‘নব মালঞ্চ’!

জয়িতা মৌলিক LPG-র সংকটের জেরে জের বাংলার সাধারণ মানুষ। একই সঙ্গে তীব্র সমস্যায় হোটেল- রেস্তোরাঁগুলি (Hotel-Restaurant)। কিছু জায়গায় কাঠ-কয়লায়...

ডামডিমের মেয়ের আকাশজয়, উত্তরবঙ্গের প্রথম নারী স্কাই ডাইভার মহিমা

উড়ন্ত বিমানের দরজা খুলতেই সামনে শুধু নীল আকাশ আর সাদা মেঘের সমুদ্র। তারপর এক মুহূর্তের সাহস—আর শূন্যে ঝাঁপ।...

ভিক্ষায় বেরিয়ে দম্পতি, ঘরেই অনাহারে মৃত্যু এক মাসের একরত্তির

পেটের দায়ে ভিক্ষায় বেরিয়েছিলেন স্বামী-স্ত্রী। ফিরে এসে দেখলেন, ঘরের মধ্যেই নিথর হয়ে পড়ে রয়েছে তাঁদের এক মাসের কন্যাসন্তান।...