Saturday, April 11, 2026

মধ্যপ্রদেশে দলিতকে ‘শাস্তি’: পা ধোওয়া জল খাওয়ালো ব্রাহ্মণেরা!

Date:

Share post:

জাতপাতের রাজনীতি গোবলয়ের রাজ্যগুলিতে সাধারণ মানুষ থেকে নিম্নবর্গের মানুষদের জীবনযাপন কতটা কঠিন হয়ে দাঁড়িয়েছে তার প্রমাণ মিলল মধ্যপ্রদেশে (Madhyapradesh)। দলিত সম্প্রদায়ের যুবককে (Dalit youth) ব্রাহ্মণের পা ধোওয়া জল খাওয়ানো হল মধ্যপ্রদেশের দামোতে (Damoh)। ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে মধ্যপ্রদেশ পুলিশ (Madhyapradesh police)।

সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয় (ভাইরাল ভিডিওর সত্যতা বিশ্ববাংলা সংবাদ যাচাই করেনি), যেখানে এক দলিত যুবককে পা ধোওয়া জল খাওয়াচ্ছে একদল মানুষ। জানা যায়, মধ্যপ্রদেশের দামো (Damoh) জেলার সাতারিয়া গ্রামে একটি মন্দিরের সামনে পুরুষোত্তম কুশওয়া নামে এক যুবককে পা ধোওয়া জল খাওয়ায় গ্রামের অনুজ পাণ্ডে নামে ব্যক্তি। গোটা গ্রামের মানুষ সেই দৃশ্য উপভোগ করছে।

সমস্যার সূত্রপাত বেশ কয়েকদিন আগে। গ্রামে মদ (country liquor) বিক্রি নিয়ে পুরুষোত্তম ও অনুজের মধ্যে ঝামেলা হয়। সেই ঝামেলার কারণে সোশ্যাল মিডিয়ায় অনুজের একটি এআই (AI) ছবি প্রকাশ করে পুরুষোত্তম। ছবিতে জুতোর মালা পরানো হয়। এরপরই গ্রামের মন্দিরের সামনে ডেকে শাস্তির (punishment) ব্যবস্থা করা হয়। ৫,১০০ টাকা জরিমানাও ধার্য করা হয়।

আরও পড়ুন: ত্রিপুরায় ১৪ মাসের শিশুকে ধর্ষণ করে খুন! ধর্ষক পালালো অসমে

গ্রামবাসীরা বিধান দেয়, ব্রাহ্মণ (Brahmin) অনুজের পা ধুইয়ে দিতে হবে পুরুষোত্তমকে। এরপর সেই পা ধোওয়া জলও খেতে হবে। সেই মতো সকলের সামনে জোর করে এই কাজ করতে হয় দলিত সম্প্রদায়ের পুরুষোত্তম কুশওয়াকে। ঘটনার ভিডিও ভাইরাল হতেই পুলিশে অভিযোগ দায়ের হয়। পুলিশ কুশওয়া সম্প্রদায়ের চাপে অনুজ পাণ্ডেসহ চারজনকে গ্রেফতার করে।

Related articles

ভোটের প্রস্তুতিতে ‘নজরে’ তিন জেলা, সোমে রাজ্যে নির্বাচন কমিশনের উচ্চপর্যায়ের দল

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের আইন-শৃঙ্খলা এবং প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার রাজ্যে আসছেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ...

বিয়েতে রাজি না হওয়ায় বাগদত্তাকে HIV ইঞ্জেক্ট! আত্মঘাতী তরুণী

বিয়েতে রাজি না হওয়ায় বাগদত্তার শরীরে এইচআইভি (HIV) সংক্রমিত রক্ত ইনজেক্ট করার অভিযোগ! এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার...

নাকা চেকিংয়ে বিপুল নগদ ও সোনা-সহ আটক বিজেপি প্রার্থী অশোক দিন্দার ঘনিষ্ঠ

ভোটের মুখে ফের অস্বস্তিতে পদ্মশিবির(Bharati Janata Party)। শনিবার বিজেপি বিধায়ক অশোক দিন্দার (Ashok Dinda) ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সন্দীপ...

ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত, ইতিহাস তৈরির দোরগোড়ায় আয়ুষ

বিশ্বের এক নম্বর এবং প্যারিস অলিম্পিক্সে রুপো জয়ী তাইল্যান্ডের কুনলাভুত ভিতিদসার্নকে হারিয়ে ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে (Badminton Asia...