Friday, June 12, 2026

ত্রিপুরায় ১৪ মাসের শিশুকে ধর্ষণ করে খুন! ধর্ষক পালালো অসমে

Date:

Share post:

মহিলাদের প্রতি সামগ্রিক মানসিকতা বিজেপি শাসিত রাজ্যগুলিতে কীভাবে তলানিতে এসে ঠেকেছে ফের একবার প্রমাণ মিলল বিজেপির ত্রিপুরায় (Tripura)। ১৪ মাসের শিশুকে ধর্ষণ করে খুন (rape and murder) করার ঘটনায় চাঞ্চল্য পানিসাগর (Panisagar) এলাকায়। শিশুর দেহ খেতে পুঁতে দিয়ে অসমে পালিয়ে যায় অভিযুক্ত। পরে অসম থেকে তাকে গ্রেফতার করে ত্রিপুরা পুলিশ (Tripura police)।

বিজেপি শাসিত ত্রিপুরায় আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা গুরুতর সম্প্রতি তার প্রমাণ মিলেছে তৃণমূল সদর দফতর ভাঙচুরের ঘটনায়। পুলিশের উপস্থিতিতে বিজেপির নেতা, বিধায়করা ভাঙচুর চালালেও কোনও পদক্ষেপ নিতে ব্যর্থ ত্রিপুরা পুলিশ। সেই ব্যর্থতা সুযোগ নিয়ে এবার মর্মান্তিক ঘটনা পানিসাগরে। এবার ধর্ষণ-খুন হতে হল ১৪ মাসের শিশুকে।

শনিবার ত্রিপুরার পানিসাগর এলাকায় প্রতিবেশীর এক শিশুকে ঘোরানোর জন্য নিয়ে যায় এক শ্রমিক যুবক। শিশুটি অসমের (Assam) শিলচরের বাসিন্দা। ত্রিপুরায় নিজের মামার বাড়িতে গিয়েছিল বেড়াতে। অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ (rape) করে। পরে খুন করে (murder) পাশের ধানের জমিতে পুঁতে দেয় (buried)।

আরও পড়ুন: ফের ওড়িশা! বাংলা বলায় মারধর বাংলার শ্রমিককে

প্রায় তিনঘণ্টা পরেও শিশুটি বাড়ি না ফেরায় খোঁজ শুরু করে পরিবার। ততক্ষণে অভিযুক্ত পালিয়ে গিয়েছিল। গ্রামের প্রায় দেড়শো মানুষ শিশুটির খোঁজ শুরু করে। পরে তার দেহ ধানের জমি থেকে উদ্ধার হয়। পুলিশ দেহটি ময়নাতদন্তের (postmortem) জন্য পাঠায়। এরপরই পুলিশ অভিযুক্তের খোঁজ শুরু করে। অসমের নিলামবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

Related articles

অভিষেককে সাড়ে পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ সিআইডির, রবিবার ফের তলব

বিধানসভায় সই জাল মামলায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) জিজ্ঞাসাবাদ করল...

বিজেপির বিজয় মিছিলের বোমায় প্রাণ গেল খুদের! তামান্নায় বিপ্লব, তনভিরে নীরবতা কেন? প্রশ্ন তৃণমূলের

বিজেপির বিজয়োল্লাসের বলি ছোট্ট শিশু! বাংলায় একমাসের বিজেপি সরকারের বিজয় মিছিল থেকে ছোঁড়া বোমার আতঙ্কে বাইক থেকে ছিটকে...

এক দিকে ‘জনতার বিধানসভা’, অন্য দিকে সাংবাদিকদের পথ রুদ্ধ! অধ্যক্ষের ডিজিটাল দাওয়াই ঘিরে তুঙ্গে দ্বিচারিতার বিতর্ক

এক দিকে বিধানসভাকে আরও স্বচ্ছ, আধুনিক ও জনমুখী করে তোলার একগুচ্ছ রূপরেখা, অন্য দিকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের প্রবেশাধিকারে...

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...