Friday, June 12, 2026

ফের ওড়িশা! বাংলা বলায় মারধর বাংলার শ্রমিককে

Date:

Share post:

বাঙালিদের বিরুদ্ধে বিদ্বেষ বিজেপি শাসিত রাজ্যগুলিতে ভাইরাসের মতো ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। যার ভয়ঙ্কর উদাহরণ মিলেছে প্রতিবেশী ওড়িশা (Odisha) রাজ্যে। ফের বাংলা বলায় বাংলার এক শ্রমিককে (migrant labour) বেধড়ক মারধরের ঘটনাও ওড়িশায়। প্রাণ নিয়ে কোনওমতে পালিয়ে ফিরেছেন মুর্শিদাবাদের শ্রমিক নাসিরুদ্দিন বিশ্বাস।

মুর্শিদাবাদের (Murshidabad) নওদার বাসিন্দা নাসিরুদ্দিন বিশ্বাস প্রায় আট বছর ধরে ওড়িশায় ফেরিওয়ালার কাজ করেন। আট বছরে কখনও নিরাপত্তাহীনতায় ভোগেননি নাসিরুদ্দিন। কিন্তু সম্প্রতি যে ঘটনা তাঁর জীবনে ঘটেছে তা রীতিমত ঘুম কেড়ে নিয়েছে তাঁর এবং তাঁর পরিবারের। নাসিরুদ্দিনের অভিযোগ, গত মঙ্গলবার একদল লোক তাঁর বাড়িতে আসে। তাঁকে বাংলাদেশী (Bangladeshi) বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করে। আধার কার্ড (Aadhaar card) দেখালেও দাবি করা হয়, সেটি জাল (fake)।

আরও পড়ুন: বর্ধমান স্টেশনে ফের পদপিষ্টের ঘটনা, আহত ৭ 

নাসিরুদ্দিন জানিয়েছেন হামলাকারীরা আরএসএস-এর (RSS) সদস্য ছিল। তারা মারধরের উদ্দেশ্যেই এসেছিল। পরিচয়পত্র দেখালেও তাঁকে ভারতের নাগরিক বলে অস্বীকার করে তারা। মারধরের চোটে শরীরের বিভিন্ন জায়গায় কালশিটে পড়ে যায় নাসিরুদ্দিনের। কোনওক্রমে সেখান থেকে পালিয়ে মুর্শিদাবাদের বাড়িতে ফিরে আসেন তিনি। এই পরিস্থিতিতে ওড়িশায় (Odisha) গিয়ে কাজ করার কথা ভাবতেও পারছেন না ফেরিওয়ালা নাসিরুদ্দিন বিশ্বাস।

Related articles

বিজেপির বিজয় মিছিলের বোমায় প্রাণ গেল খুদের! তামান্নায় বিপ্লব, তনভিরে নীরবতা কেন? প্রশ্ন তৃণমূলের

বিজেপির বিজয়োল্লাসের বলি ছোট্ট শিশু! বাংলায় একমাসের বিজেপি সরকারের বিজয় মিছিল থেকে ছোঁড়া বোমার আতঙ্কে বাইক থেকে ছিটকে...

এক দিকে ‘জনতার বিধানসভা’, অন্য দিকে সাংবাদিকদের পথ রুদ্ধ! অধ্যক্ষের ডিজিটাল দাওয়াই ঘিরে তুঙ্গে দ্বিচারিতার বিতর্ক

এক দিকে বিধানসভাকে আরও স্বচ্ছ, আধুনিক ও জনমুখী করে তোলার একগুচ্ছ রূপরেখা, অন্য দিকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের প্রবেশাধিকারে...

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...