Friday, June 12, 2026

ফের ধস উত্তরবঙ্গে, চারদিন বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক

Date:

Share post:

গোটা রাজ্য থেকে মৌসুমী বায়ু বিদায় নিলেও উত্তরবঙ্গে প্রাকৃতিক দুর্যোগের পরিস্থিতি স্বাভাবিক হতে এখনও কিছুটা সময় লাগবে। উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমলেও পাহাড়ে ধস (landslide) নামায় বিপত্তি থেকে এখনও মুক্তি নেই স্থানীয় বাসিন্দা থেকে পর্যটকদের। ১০ নম্বর জাতীয় সড়কের (NH-10) উপর ধস নামায় ফের একবার বন্ধ হতে চলেছে বাংলা-সিকিম লাইফ লাইন (life line)। চারদিন বন্ধ রেখে মেরামতির কাজ করা হবে ১০ নম্বর জাতীয় সড়কে।

সোমবার দুপুর থেকে চার দিনের জন্য বন্ধ রাখা হবে বাংলা-সিকিম লাইফ লাইন দশ নম্বর জাতীয় সড়ক। জানা গিয়েছে, ২৯ মাইল ও গেইলখোলা এলাকার মাঝে ধস নামে রবিবার। অত্যন্ত ধীরগতিতে সেই এলাকা দিয়ে যান চলাচল অব্যাহত রাখা হয়েছে সোমবার সকাল পর্যন্ত। তবে এই এলাকায় দ্রুত মেরামতি প্রয়োজন। সেই কাজের জন্য সোমবার বেলা ১টা থেকে বন্ধ রাখা হবে ১০ নম্বর জাতীয় সড়ক (NH-10)। বৃহস্পতিবার সন্ধে ৬টা পর্যন্ত জাতীয় সড়ক (National Highway) বন্ধ রাখার বিজ্ঞপ্তি জারি রয়েছে।

আরও পড়ুন: আজ নাগরাকাটায় মুখ্যমন্ত্রী: যাবেন পার্শ্ববর্তী বিপর্যস্ত এলাকাতেও

এর ফলে ফের একবার বাংলা ও সিকিমের (Sikkim) সংযোগকারী মূল জাতীয় সড়কে যাতায়াত সমস্যায় পড়বেন সিকিমে যাওয়া পর্যটকরা। এর ফলে ফের শিলিগুড়ি (Siliguri) থেকে গ্যাংটকের (Gangtok) যাতায়াতের জন্য সেবক-লাভা-রংপো-গ্যাংটক ও শিলিগুড়ি-রংপো-গ্যাংটক – এই দুই রুটে যাতায়াত করতে হবে পর্যটকদের।

Related articles

যোগীরাজ্যে RSS প্রধানকে লক্ষ্য করে চলন্ত ট্রেনে পাথর ছোড়ার অভিযোগ!

বিজেপি শাসিত ডবল ইঞ্জিন রাজ্যে অল্পের জন্য রক্ষা পেলেন আরএসএস প্রধান মোহন ভাগবত (RSS chief Mohan Bhagwat)। উত্তরপ্রদেশে...

অভিষেককে সাড়ে পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ সিআইডির, রবিবার ফের তলব

বিধানসভায় সই জাল মামলায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) জিজ্ঞাসাবাদ করল...

বিজেপির বিজয় মিছিলের বোমায় প্রাণ গেল খুদের! তামান্নায় বিপ্লব, তনভিরে নীরবতা কেন? প্রশ্ন তৃণমূলের

বিজেপির বিজয়োল্লাসের বলি ছোট্ট শিশু! বাংলায় একমাসের বিজেপি সরকারের বিজয় মিছিল থেকে ছোঁড়া বোমার আতঙ্কে বাইক থেকে ছিটকে...

এক দিকে ‘জনতার বিধানসভা’, অন্য দিকে সাংবাদিকদের পথ রুদ্ধ! অধ্যক্ষের ডিজিটাল দাওয়াই ঘিরে তুঙ্গে দ্বিচারিতার বিতর্ক

এক দিকে বিধানসভাকে আরও স্বচ্ছ, আধুনিক ও জনমুখী করে তোলার একগুচ্ছ রূপরেখা, অন্য দিকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের প্রবেশাধিকারে...