Monday, March 23, 2026

‘‘তুমি একা নও’’, সন্তানহারা মায়ের কাঁধে হাত রেখে সান্ত্বনা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

আর্থিকা দত্ত, জলপাইগুড়ি

উত্তরের বন্যায় যখন ঘরবাড়ির সঙ্গে ভেসে গিয়েছিল অসংখ্য মানুষের হাসি, তখনও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন তাঁদের পাশে। দ্বিতীয় দফায় সোমবার উত্তরবঙ্গে এসে যান নাগরাকাটার বামনডাঙা এলাকার টুন্ডু গ্রামে। সেখানে প্রমাণ করলেন, বিপর্যয়ের দিন হোক বা পুনর্গঠনের কাজে, তিনি মানুষের মুখের হাসিটাই ফিরিয়ে দিতে চান সবার আগে। এই সফরে তিনি প্রতিশ্রুতিমতোই দুর্গত পরিবারগুলির হাতে তুলে দিলেন সরকারি নথিপত্র, ক্ষতিপূরণের চেক এবং সরকারি চাকরির নিয়োগপত্র।

মঞ্চেই ছিলেন কোচবিহার জেলার মাথাভাঙার বন্যায় প্রাণহারানো দশ বছরের ছোট্ট মৃন্ময় বর্মনের মা জয়ন্তী বর্মন। হাতে ছেলের মৃত্যুর ক্ষতিপূরণের কাগজ, অথচ চোখে শুধু হারানোর ব্যথা। মুখ্যমন্ত্রী যখন তাঁর হাতে সরকারি চাকরির নিয়োগপত্র দিলেন, তখন জয়ন্তী কান্না আর ধরে রাখতে পারেননি। মুহূর্তে মুখ্যমন্ত্রী তাঁর গায়ে স্নেহের পরশ ছুঁইয়ে সান্ত্বনা দেন। পাশে দাঁড়ানো সকলেই নিঃশব্দে সেই দৃশ্যের সাক্ষী থাকলেন। আশ্বাস দিয়ে মুখ্যমন্ত্রী বললেন, ‘‘তুমি একা নও, আমরা সবাই আছি তোমার পাশে।’’ বন্যাপরবর্তী ত্রাণ, পুনর্বাসন, রাস্তা ও সেতু মেরামতের পাশাপাশি মানুষের মানসিক পুনর্গঠনের দিকেও নজর দিচ্ছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর এই সফর তাই শুধু সরকারি ঘোষণা নয়, এটি এক মানবিক সহমর্মিতার প্রতীক, যা উত্তরবঙ্গের বিপর্যস্ত জনজীবনে নতুন করে জাগিয়ে তুলছে আশার আলো।

আরও পড়ুন – বিজয়া সম্মিলনীতে অভিষেককে ঘিরে নেতা-কর্মীদের আবেগ-উচ্ছ্বাস, ফের ‘সেবাশ্রয়ে’র সিদ্ধান্ত ডায়মন্ড হারবারের সাংসদের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

সঙ্গী শুধু মিম, হুমায়ুনের প্রার্থী ঘোষণায় প্রভাব পড়বে না বাংলায়, দাবি তৃণমূলের

রাজ্যে ২৯৪ আসনে প্রার্থী দেবেন। বড় বড় বিরোধীদল তাঁর সঙ্গে জোট করার জন্য উৎসুখ রয়েছে। এরকম অনেক গাল...

আংশিক বদল: আরও বাড়ল অভিষেকের নির্বাচনী কর্মসূচি

বিধানসভা নির্বাচনের ভোট প্রচার মঙ্গলবার থেকেই শুরু করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...

ভাগ্য নির্ধারণ ২৭ লক্ষের, অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে তৈরি প্রশাসন

দীর্ঘ টালবাহানার পর অবশেষে সোমবার প্রকাশিত হচ্ছে প্রথম সাপ্লিমেন্টারি তালিকা (supplementary voter list)। নির্বাচন কমিশনের (ECI) তরফে প্রায়...

নির্বাচনী প্রচারে জেলায় যাচ্ছেন মমতা: মঙ্গলবার জলপাইগুড়ি থেকে সফর শুরু

বিধানসভা নির্বাচনের আগে থেকেই বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি শুরু করে দিয়েছে বিজেপির দিল্লির নেতারা। তবে স্থানীয় প্রচার ও বুথভিত্তিক...