Sunday, April 12, 2026

সবেতন ছুটিতে ২ কেজি ওজন বাড়ান, দিল্লিতে আজব নিদান CEO-র!

Date:

Share post:

আইটি সেক্টরের ওয়ার্ক কালচার নিয়ে সমালোচনার শেষ নেই। বেশিভাগ জায়গায় বিপুল পরিমাণে কর্মী ছাঁটাই চলছে, আবার কোথাও বস ও কর্মীদের মধ্যে নানা বিষয়ে দ্বন্দ্ব লেগেই আছে। এই আবহে Elite Marque নামের একটি কোম্পানির সিদ্ধান্ত নজর কেড়েছে সকলের। দিল্লির (Delhi) এই পিআর ফার্ম অভাবনীয় দিওয়ালি গিফট দিয়েছে তাঁর কর্মীদের। এই কোম্পানির প্রতিষ্ঠাতা ও সিইও রজত গ্রোভার (Rajat Grovar) পুরো সংস্থাকে একটি মেইল পাঠিয়ে সকল কর্মীকে দিওয়ালিতে নয় দিনের সবেতন ছুটি ঘোষণা করেন। আরও পড়ুন: পাইলট প্রশিক্ষণে নিয়মভঙ্গ! DGCA-এর ৪০ লক্ষ টাকা জরিমানা ইন্ডিগোকে

এরপরেই কোম্পানির এক কর্মচারি নিজের সোশ্যাল হ্যান্ডেলে লেখেন, মানুষ কর্মস্থল ও ওয়ার্ক কালচার নিয়ে অনেক কথা বলে। কিন্তু একটি মানবিক কর্মসংস্কৃতি তখনই গড়ে ওঠে, যখন একজন নিয়োগকর্তা কর্মীদের চাহিদা ও সুস্থ থাকাকেই সবথেকে বেশি গুরুত্ব দেন। কোম্পানি কর্মীদের পরিবার নিয়ে উৎসব উদযাপনের সুযোগ করে দিয়েছে তাই তিনি প্রতিষ্ঠাতা রজত গ্রোভারকে আন্তরিক কৃতজ্ঞতা জানান।

ইতিমধ্যেই সেই মেল ভাইরাল হয়েছে। সিইও রজত গ্রোভার মেলে সমস্ত কর্মচারীদের নয়দিন দিওয়ালির ছুটি ঘোষণা করেন। সেখানে তিনি লিখেছেন, ‘ডিয়ার টিম, বছরের এই সময়ে সব ডায়েট ভেস্তে যাবে, আত্মীয়রা আসবে, আতসবাজির শব্দ মিশে যাবে খুশির আবহে। তাই আমরা আপনাদের ১৮-২৬ অক্টোবর অবধি ছুটি দিচ্ছি।’ সেখানে আরও লেখা, ‘১. হ্যাঁ আপনারা ঠিক পড়ছেন, ৯ দিনের পুরো ছুটি পাচ্ছেন সবাই। এই ছুটিতে আপনারা সকলে দুপুর পর্যন্ত ঘুমাবেন। কারণ অ্যার্লাম ঘড়িরাও ছুটি চাইছে। ২. ফ্যামিলি ড্রামা- ওটিটি এবং ঘর সবটাই উপভোগ করবেন। ৩. কাজু বরফি খাওয়ায় নিজের রেকর্ড ব্রেক করবেন। ৪.ঘর পরিষ্কারের সাহায্য করার নাটক করবেন। ৫. নিজেদের অফিসিয়াল ইমেল খুলবেন না- শুধুমাত্র অ্যামাজন, সুইগি অথবা জোমাটো ছাড়া। ৬. পেগস, ক্যাশ, মিঠাই অ্যান্ড রিপিট। পরিবার, বন্ধু, দূরের আত্মীয়দের সঙ্গে চুটিয়ে মজা করবেন। কিন্তু ছুটির পর যখন অফিসে ফিরবেন, অবশ্যই ২ কেজি ওজন বাড়িয়ে ফিরবেন। সাথে ১০ গুণ আনন্দ এবং পুরোপুরি চার্জ হয়ে ফিরবেন।’

Related articles

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...

‘ধুরন্ধর ২’-এর সাফল্যের পর মহাকাল মন্দিরে পুজো সারার

বক্স অফিসে রীতিমত ঝড় তুলেছে ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’। ১০০০ কোটি টাকার ব্যবসা করেছে আদিত্য ধর পরিচালিত এই...