বিয়েবাড়ি যাওয়ার পথে উল্টে গেল বাস, দুর্ঘটনায় ১০ জন আহত

Date:

Share post:

বিয়েতে যাচ্ছিলেন ৪২ জন যাত্রী। কিন্তু হটাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে বেসরকারি বাসটি। সোমবার ঘটনাটি ঘটেছে হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সোলান জেলার বাদ্দি এলাকায়। এই দুর্ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে — তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনায় গুরুতর আহতদের দ্রুত উদ্ধার করে বিলাসপুর AIIMS হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় লোকজন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তৎক্ষণাৎ উদ্ধার কাজ শুরু করে। রামশহর থানার পুলিশ ঘটনাস্থল থেকে প্রাথমিক তদন্ত শুরু করেছে। হিমাচল প্রদেশে বাস দুর্ঘটনা কোনো নতুন ঘটনা নয়। মাত্র কয়েকদিন আগে বিলাসপুরে একটি বাস ধসে পড়ে, যেখানে ১৬ জন নিহত হয়েছিল।

spot_img

Related articles

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...