Saturday, April 11, 2026

RSS-এর অফিসে ছোট থেকে যৌন নিগ্রহের শিকার, আত্মঘাতী তরুণ

Date:

Share post:

ছোট থেকেই চলেছে লাগাতার যৌন নির্যাতন, মানসিক যন্ত্রণা ও অবসাদে আত্মঘাতী কেরলের তথ্যপ্রযুক্তি কর্মী আনন্দু আজি। আরএসএস -এর(RSS) এক শাখা অফিসের ভিতরেই ছোট থেকে চলেছে লাগাতার ধর্ষণ! ছোট থেকেই একাধিক সঙ্ঘকর্মী তাঁকে যৌন নিগ্রহ করেছিল বলে অভিযোগ।

ছোট থেকে তাঁর সঙ্গে হওয়া ট্রমা থেকে কোনদিনই বেরোতে পারেন নি তিনি। কেরলের তথ্যপ্রযুক্তি কর্মী আনন্দু আজি ক্রমশ অসুস্থ হয়ে পড়েছিলেন। অবশেষে মাত্র ২৬ বছর বয়সে জীবন যুদ্ধে হেরে গিয়ে আত্মহত্যার পথ বেছে নিলেন কোট্টায়ামের থামাপালাক্কড়ের এই বাসিন্দা। আত্মহত্যার আগে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছিলেন আনন্দু। সেই পোস্টে আরএসএসের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন তিনি।

৯ অক্টোবর এই তরুণের দেহ তিরুবনন্তপুরমের একটি লজ থেকে উদ্ধার হয়। মৃত্যুর পরে তাঁর ইনস্টাগ্রামে একটি পোস্ট শিডিউল করা অবস্থায় পাওয়া যায়। সেখানে আনন্দু বলছেন, ‘কোনও প্রেমিকা নন, আর্থিক সমস্যা নয়, পারিবারিক অশান্তি নয়, আমার মৃত্যুর জন্য দায়ী মানসিক অসুস্থতা।’

তথ্যপ্রযুক্তি কর্মী জানিয়েছেন ছোটবেলায় তাঁর বাবা তাঁকে আরএসএস শাখায় ভর্তি করেছিলেন। ৩-৪ বছর বয়সেই শাখায় যৌন নির্যাতনের শিকার হন তিনি। এক ব্যক্তি বার বার ‘ধর্ষণ’ করে তাঁকে। অন্য স্বয়ংসেবকরাও তাকে যৌন নির্যাতন করত। তিনি একা নন, অন্য শিশুদেরও একইভাবে যৌন নির্যাতন করা হত। সেই যৌন নিগ্রহের ফলে মানসিকভাবে তিনি বিপর্যস্ত হয়ে পড়েন। নিয়মিত ওষুধ খেতেন তিনি। তারপরও সেই ট্রমা থেকে বেরোতে না পেরে আত্মহত্যার পথ বেঁচে নিতে বাধ্য হয়েছেন তিনি। মা–বাবাদের সতর্ক করে তিনি জানান কোনও শিশু সন্তানকে যেন তারা সঙ্ঘের কোনও শাখায় ভর্তি না করে।

Related articles

মথুরায় যমুনায় নৌকাডুবি: উদ্ধার ১০ দেহ

প্রায় এক দশক পরে যমুনায় নৌকাডুবির ঘটনা। শুক্রবার দুপুরে পুণ্যার্থী বোঝাই একটি নৌকা বৃন্দাবনের কাছে উল্টে (boat capsize)...

বাংলায় এসে ঘাটাল মাস্টারপ্ল্যানের ‘প্রতিশ্রুতি’! অমিত শাহর অজ্ঞতা প্রমাণ করলেন অভিষেক

বর্ষা মানেই বন্যায় পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় বানভাসি মানুষ। রাজ্য থেকে বর্ষা বিদায় নিলেও ঘাটালের মানুষ থাকত জলের...

বোমাতঙ্ক অমৃতসর মেলে: যাত্রীদের নামিয়ে শুরু তল্লাশি

বোমাতঙ্কের জেরে মাঝপথে দাঁড় করিয়ে দেওয়া হল হাওড়া থেকে অমৃতসরগামী আপ অমৃৎসর মেলকে। ফোনে বোমা থাকার খবর দেওয়ায়...

বেনজির রাজনৈতিক সৌজন্যে নিজের পোস্টার নিজেই ছিঁড়লেন কুণাল

রাজনৈতিক সৌজন্যের অনন্য নজির। বিরোধী প্রার্থীর পোস্টারের উপর লাগানো নিজের পোস্টার নিজেই ছিঁড়ে ফেললেন বেলেঘাটা তৃণমূল (TMC) প্রার্থী...