Wednesday, March 25, 2026

ক্ষমতাসীন দল, তবু বিহার নির্বাচনের ২২ দিন আগে ২৯ শতাংশ প্রার্থী তালিকা ঘোষণা!

Date:

Share post:

এনডিএ সংসারে অশান্তির ছবিটা বিহার বিধানসভা নির্বাচন থেকেই যে স্পষ্ট হবে তার ইঙ্গিত পাওয়া গিয়েছিল রবিবারই। জে পি নাড্ডা (J P Nadda), অমিত শাহর (Amit Shah) বাসভবনে দফায় দফায় বৈঠকের পরেও আসন রফা চূড়ান্ত করতে পারেনি এনডিএ (NDA) জোট। বিহারের নীতীশ কুমার (Nitish Kumar) প্রশাসনের উত্তরসুরি কে, তা জানতে আর একমাসও বাকি নেই। অথচ তার জোটের আসন এখনও রফা হল না। মঙ্গলবার প্রথম দফার প্রার্থী তালিকা (candidate list) প্রকাশ করল বিজেপি, যেখানে ৭১ জনের নাম প্রকাশিত হল।

জোট নিয়ে অহংকার করা বিজেপি নেতাদের অহংকারে পানি পড়ল মঙ্গলবার। জোটের শরিকদের ছাড়াই নিজেদের ৭১ জনের প্রার্থী তালিকা প্রকাশ করা হল পাটনা থেকে। বিহারের বিধানসভা (Bihar assembly election) ২৪৩টি। তার মধ্যে ৭১ আসনে প্রার্থী (candidate) ঘোষণা করার অর্থ মাত্র ২৯ শতাংশ ঘোষণা করা। সেই সঙ্গে ধোঁয়াশা রয়ে গেল এনডিএ জোট নিয়ে। বাকি শরিক দলগুলির প্রার্থী তালিকা প্রকাশে বিজেপির কী ভূমিকা হবে, তা নিয়েও কোনও স্পষ্ট বার্তা দেওয়া হল না।

বিজেপি নেতৃত্বাধীন জোট শরিকদলগুলির (alliance) প্রার্থী তালিকা প্রকাশ নিয়ে এখনও কোনও দিশা নেই। কোন শরিক দল কত আসন পাচ্ছে, তারও কোনও ঘোষণা হয়নি। তারই মধ্যে অস্বস্তি বাড়িয়েছে নীতীশ কুমারের জেডি(ইউ) (JDU) বিধায়ক গোপাল মণ্ডল। বিধানসভার টিকিটের দাবিতে মঙ্গলবার সকাল থেকে তিনি নীতীশ কুমারের বাড়ির বাইরে ধর্নায় বসেন। এর থেকেই স্পষ্ট আসন রফা নিয়ে বিহারের শাসক শিবিরে অশান্তির ছবিটা।

আরও পড়ুন: রাস্তা ধসে ৩০ ফুট গর্ত! বিজেপির মধ্যপ্রদেশে মোদির স্যাটালাইট নজরদারি, কটাক্ষ তৃণমূলের

মঙ্গলবার বিজেপির প্রকাশিত প্রথম প্রার্থী তালিকায় নাম রয়েছে মাত্র ৭১ জনের। যদিও তার মধ্যে নিশ্চিত হয়েছে বিজেপির দুই উপমুখ্যমন্ত্রীর (deputy chief minister) টিকিট। উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরিকে তারাপুর থেকে ও বিজয় সিনহাকে লখিসরাই থেকে প্রার্থী ঘোষণা করা হল। দানাপুরে প্রার্থী রামকৃপাল যাদব, গয়া টাউনের প্রার্থী প্রেম কুমার ও বাঁকিপুরে প্রার্থী নিতিন নবীন। ৭১ জনের তালিকায় মহিলা প্রার্থী রয়েছেন মাত্র ৮ জন।

Related articles

বৃষ্টি দুর্যোগে বিপর্যস্ত সিকিমের একাধিক রাস্তায় ধস, শতাধিক পর্যটকের আটকে পড়ার আশঙ্কা!

পূর্বাভাস সত্যি করে উত্তর সিকিমে (North Sikkim) অবিরাম বৃষ্টি। ধসের জেরে মঙ্গলবার রাত থেকে বন্ধ একাধিক রাস্তা। জেলা...

ভবানীপুরের শুভেন্দু ঘনিষ্ঠ রিটার্নিং অফিসার কেন, নির্বাচন কমিশনে অভিযোগ তৃণমূলের

ভোট ঘোষণার পর থেকেই ক্ষমতার অপব্যবহার করে জ্ঞানেশ কুমারের স্বেচ্ছাচারিতা শুরু। আমলা থেকে পুলিশের উচ্চপদস্থ কর্তাদের পর রাতারাতি...

আমজনতার সমস্যা বাড়িয়ে ফের বাড়ল এলপিজি বুকিংয়ের সময়সীমা!

ফের এলপিজি গ্যাস বুকিংয়ে (LPG cylinder booking issue) নিয়ম বদল! গ্রামাঞ্চলের ৪৫ দিনের সময়সীমা এবার শহরাঞ্চলেও। পশ্চিম এশিয়ার...

নির্বাচনী প্রচারে আজ নন্দীগ্রামে অভিষেক, জনসভা দাসপুর-কেশিয়াড়িতেও

বাংলার বিধানসভা নির্বাচনের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে (Nandigram) আজ কর্মিসভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...