Wednesday, June 24, 2026

প্রিয় পাত্র হর্ষিতের সমালোচনা, প্রাক্তন ক্রিকেটারকে কড়া জবাব দিলেন গম্ভীর

Date:

Share post:

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতেই সমালোচকদের কড়া জবাব দিলেন গৌতম গম্ভীর(Gautam Ghambhir)। হর্ষিত রানাকে নিয়ে  প্রাক্তন ক্রিকেটাররা কেউ কেউ কটাক্ষ করেছিলেন। তারই চাঁচাছোলা ভাষায় জবাব দিলেন গম্ভীর।

কয়েকদিন আগে কৃষ্ণমাচারি শ্রীকান্ত হর্ষিত রানাকে নিয়ে কড়া সমালোচনা করেন। গম্ভীরের ইয়েসম্যান হওয়ার জন্যই তাঁর জায়গা দলে পাকা বলে মন্তব্য করেছিলেন প্রাক্তন ক্রিকেটার। নাম না করে শ্রীকান্তকে কড়া জবাব দিলেন গম্ভীর।

দিল্লিতে দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পর গম্ভীর বলেন, “দেখুন, সত্যি বলতে এটা খুব লজ্জাজনক ঘটনা। কেউ নিজের ইউটিউবে ভিউ বাড়ানোর জন্য ২৩ বছরের ছেলের সমালোচনা করতে ছাড়ে না। ওর বাবা বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান নন। প্রাক্তন ক্রিকেটার বা এনআরআইও নন। ও যত দূর ক্রিকেট খেলেছে নিজের যোগ্যতা, নিজের দমে খেলেছে। আগামী দিনে ও সেটাই করবে।”

আরও পড়ুন:“কাউকে আপডেট দেওয়া আমার কাজ নয়”, মুখ্য নির্বাচককে জবাব শামির

এখানেই থেমে না গম্ভীর আরও বলেন, “যে বলছে তার ছেলে যদি ক্রিকেট খেলত তাকে যদি এই ধরণের সমালোচনা সহ্য করতে হত তাহলে কেমন লাগত! মনে রাখতে হবে ওর বয়স ২৩, ৩৩। আপনি আমার সমালোচনা করুন আমি সহ্য করে নেব। কিন্তু ২৩ বছর বয়সী ছেলের সমালোচনা কখনই কাম্য নয়। নিজের ইউটিউব চালানোর জন্য এই ধরনের কাজকর্ম করা উচিত নয়। ভারতীয় দলের ক্রিকেটারদের প্রতি একটা দায়িত্ব থাকা প্রয়োজন।”

Related articles

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...