Wednesday, June 24, 2026

হাসপাতাল চত্বরে পুলিশ ছাড়া প্রবেশ নিষেধ: নিরাপত্তা নিয়ে কড়া বার্তা হাইকোর্টের

Date:

Share post:

রাজ্যে নারী নিগ্রহের ঘটনা ঘটলে তা নিয়ে প্রতিটি ঘটনাতেই রাজ্য পুলিশ ২৪ ঘণ্টার মধ্যে পদক্ষেপ নিয়েছে। বিচার প্রক্রিয়ায় বাংলার পুলিশের তদন্তেই আস্থা রেখেছে আদালত প্রতিবার। এর পরেও দুর্গাপুরের (Durgapur) ঘটনায় রাজনীতির পারদ চড়িয়ে রাজ্যকে বদনাম করার খেলায় মেতেছে বিরোধীরা। এবার আদালতের নির্দেশে সেই রাজনীতি করার চেষ্টায় বাধা পড়ল। কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) স্পষ্ট জানিয়ে দিল দুর্গাপুরের বেসরকারি হাসপাতাল (private medical college) চত্বরে কোনও ধরনের রাজনৈতিক কার্যক্রম করা যাবে না। তদন্তের স্বার্থে পুলিশ ঢুকতে পারবে ক্যাম্পাসে।

দুর্গাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজে গণধর্ষণ-কাণ্ডে (gang rape) ইতিমধ্যেই অভিযুক্ত পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। নির্যাতিতার গোপণ জবানবন্দিসহ (confidential statement, 164) ঘটনা পুণর্নির্মাণ (reconstruction) সম্পূর্ণ হয়েছে। কিন্তু এরই মধ্যে বহিরাগতরা ক্যাম্পাসে ঢুকে গণ্ডগোল বাধানোর চেষ্টা চালায়। এরপরই হাসপাতাল কর্তৃপক্ষ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। মেডিক্যাল কলেজে পরীক্ষার সময়ে এই ধরনের অশান্তিতে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রমও বিঘ্নিত হচ্ছে বলে তুলে ধরা হয়।

আরও পড়ুন: দুর্গাপুরে যৌন নিগ্রহকারী একজন! সঙ্গীর ভূমিকায় সন্দেহে সংগ্রহ হল পোশাক

সেই মামলায় বিচারপতি শম্পা দত্ত পালের নির্দেশ, কলেজে বহিরাগত প্রবেশ বন্ধ করতে হবে। কিংবা ঘটনাস্থলে গিয়ে কেউ যাতে সেই তদন্তে বিঘ্ন না ঘটায়, তার জন্য বহিরাগত প্রবেশে কড়া নিষেধাজ্ঞা জারি করল হাইকোর্ট (Calcutta High Court)। ক্যাম্পাসকে বহিরাগতমুক্ত করার এই নির্দেশ কার্যকর করতে দুর্গাপুর পুলিশ কমিশনারকে যাবতীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। প্রয়োজনে পুলিশকে নজরদারি চালাতে হবে। তদন্তের স্বার্থে পুলিশ কলেজে প্রবেশ করতে পারে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...