Wednesday, March 25, 2026

শুভাশিস-আপুইয়াদের বিকল্প তৈরি মোলিনার, শিল্ড ফাইনালে ডোনার পারফরম্যান্স

Date:

Share post:

বুধবার আইফএ শিল্ডের(IFA Shield) গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে মোহনবাগান(Mohun Bagan)। কিশোর ভারতীতে প্রতিপক্ষ ইউনাইটেড স্পোর্টস। শিল্ডের দ্বিতীয় ম্যাচে ড্র করতে পারলেই ফাইনালে খেলার ছাড়পত্র পেয়ে যাবেন জেসন কামিংসরা। তবে জয় পেয়েই শিল্ড ফাইনাল নিশ্চিত করতে চায় হোসে মোলিনার দল।শিল্ড ফাইনালে থাকছে ডোনা গঙ্গোপাধ্যায়ের পারফরম্যান্স।

ম্যাচের আগের দিনে সেটপিসের পাশাপাশি, বেশ কিছুক্ষণ মনবীরদের শুটিং প্র্যাকটিস করান মোলিনা।শুভাশিসের পরিবর্তে অভিষেক টেকচাম সিং ও আপুইয়ার জায়গায় অভিষেক সূর্যবংশীকে খেলানোর পরিকল্পনা রয়েছে তাঁর। প্রথম ম্যাচে গোকুলামকে হারিয়ে আত্মবিশ্বাসী সবুজ মেরুন ব্রিগেড।  ম্যাকলারেন, রবিনহোরাও ছন্দে ফিরেছেন।

আইএফএ সচিব আগেই অবশ্য জানিয়েছিলেন, যদি ফাইনালে দু’প্রধান ওঠে তাহলে ফাইনাল যুবভারতীতে হবে। গ্রুপ পর্বের ম্যাচগুলি দুপুর ২.৩০ থেকে শুরু হচ্ছে। শিল্ড ফাইনাল আকর্ষণীয় করতে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানও।ফাইনাল খেলা শুরু হবে ছয়টায়।

আরও পড়ুন:নামধারীর বিরুদ্ধে সহজ জয়, ফাইনালের আগে পরীক্ষা সেরে নিলেন অস্কার

আইএফএ শিল্ডের ফাইনাল ম্যাচের আগে বিবেকানন্দ  যুবভারতী ক্রীড়াঙ্গনে উত্তরবঙ্গের বন্যা কবলিত মানুষের সাহায্যার্থে বিশিষ্ট নৃত্য শিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়ের(Dona Ganguly) তত্বাবধানে নারায়ানা স্কুলের  ছাত্রীরা নৃত্য শৈলী পরিবেশন করবেন।

Related articles

বার্ড ফ্লুতে মৃত্যু ২২ হাজারের বেশি মুরগির! বিক্রিতে জারি নিষেধাজ্ঞা

হাজার হাজার মুরগির মৃত্যু ঘিরে আতঙ্কে ছত্তিশগড় (Chhattishgarh)! ছত্তিশগড়ের কোনিতে হঠাৎ করে মারা গিয়েছে ২২ হাজারের বেশি মুরগি...

তৃণমূল সরকারের রিপোর্ট-কার্ড তুলে ধরে পর পর সভা থেকে বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের

কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও বাংলায় তৃণমূল সরকার জনকল্যাণমূলক প্রকল্প চালু রেখেছে। বুধবার, দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারসভা থেকে রাজ্য সরকারের...

ভোটের ডিউটির জন্য ২৪ জনকে চিঠি, নিয়োগ থমকে যাওয়ার আশঙ্কায় হাইকোর্টের দ্বারস্থ SSC 

নির্বাচন কমিশনের চিঠিতে রাজ্যে এসএসসি নিয়োগ আটকে যাওয়ার আশঙ্কা! আগামী মাসে বাংলায় দু-দফায় বিধানসভা নির্বাচন (West Bengal Assembly...

ভারতীয় দলের সাজঘরে বর্ণবিদ্বেষ! শিবরামকৃষ্ণনের বিস্ফোরক অভিযোগ

খেলার মাঠে বর্ণবিদ্বেষের ঘটনা নতুন কোনও বিষয় নয়, এবার ভারতীয় দলের (Indian Team) সতীর্থদের বিরুদ্ধে বর্ণবৈষম্যের বিস্ফোরক অভিযোগ...