Sunday, March 1, 2026

নামধারীর বিরুদ্ধে সহজ জয়, ফাইনালের আগে পরীক্ষা সেরে নিলেন অস্কার

Date:

Share post:

আইএফএ শিল্ডের(IFA Shield) ফাইনালে ইস্টবেঙ্গল( East Bengal)।নামধারীকে ২-০ গোলে হারিয়ে আইএফএ শিল্ড ফাইনালে পৌঁছে গেল  ইস্টবেঙ্গল। লাল হলুদ ব্রিগেডের হয়ে গোল করেন রশিদ ও বিষ্ণু। মরশুমের দ্বিতীয় খেতাবের দুয়ারে অস্কার ব্রুঁজোর দল।

ড্র করলেই ফাইনালে পৌঁছে যেত ইস্টবেঙ্গল।  কিন্তু নামধারীকে হালকাভাবে নেয়নি লাল হলুদ কোচ।  ফাইনালের আগে সবাইকে ঘুরিয়ে-ফিরিয়ে দেখে নিলেন অস্কার।

ম্যাচের শুরু থেকেই আক্রমণের ঢেউ তোলে গোল পাওয়ার জন্য ইস্টবেঙ্গলকে অপেক্ষা করতে হব ১৯ মিনিট পর্যন্ত। মিগুয়েলের একটি নিখুঁত হেডার পোস্টে লেগে ফিরে আসছিল। সেই ফিরতি বলটাই একবারে রশিদের সামনে পড়ে যায়। আর বক্সের ঠিক বাইরে থেকে বিশ্বমানের একটি গোল করেন রশিদ।

এরপর ৪২ মিনিটে ডান পায়ের মাটি ঘেঁষা শটে গোল করেন বিষ্ণু। প্রথমার্ধেই জোড়া গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ানোর চেষ্টা করে ইস্টবেঙ্গল। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই প্রেসিং ফুটবল খেলেও নামধারীর রক্ষণ ভাঙতে পারেনি অস্কারের শিষ্যরা। একাধিক গোলের সুযোগ মিস করেন লাল-হলুদ ব্রিগেডের ফুটবলাররা।

:প্রিয় পাত্র হর্ষিতের সমালোচনা, প্রাক্তন ক্রিকেটারকে কড়া জবাব দিলেন গম্ভীর

এখনও পর্যন্ত যা পরিস্থিতি তাতে বড় অঘটন না ঘটলে আইএফএ শিল্ডের ফাইনালে ডার্বি হওয়ার সম্ভাবনা প্রবল। ইস্টবেঙ্গল ইতিমধ্যেই নিজেদের গ্রুপের দুটি ম্যাচ জিতে ফাইনালে খেলা নিশ্চিত করেছে। বুধবার মোহনবাগান ইউনাইটেড স্পোর্টসের মুখোমুখি হচ্ছে। ওই ম্যাচে ড্র করলেই ফাইনাল খেলা চূড়ান্ত করবে সবুজ-মেরুন শিবিরও।  শনিবার সন্ধ্যা ছটা থেকে শিল্ড ফাইনাল শুরু হবে।

spot_img

Related articles

স্টেশন পুনর্নির্মাণের কাজের জন্য তিন মাস পুরীগামী একাধিক ট্রেন বাতিল!

পর্যটক থেকে পুণ্যার্থীদের সকলের মাথায় হাত! একসঙ্গে এত ট্রেন বাতিল? গরমের ছুটি পড়লেই পুরীতে জগন্নাথ দর্শনের হিড়িক শুরু...

ট্রামের নস্টালজিয়া নিয়ে আবার দর্শকের সামনে ‘দ্য লাস্ট ট্রাম’ 

প্রায় এক দশক আগে মুক্তি পেয়েছিল একটি ছোট ছবি—'দ্য লাস্ট ট্রাম'। এই ছবির হাত ধরেই পরিচালনায় প্রথম পা...

খামেনেইয়ের মৃত্যুর বদলা, মধ্যপ্রাচ্যের ২৭ মার্কিন সেনাঘাঁটিতে হামলা ইরানের! 

রবিবাসরীয় সকালে আরও তীব্র হচ্ছে মধ্যাপ্রাচ্যের বারুদের গন্ধ। আয়াতোল্লা আলি খামেনেইয়ের (Seyed Ali Hosseini Khamenei) মৃত্যুর বদলা নেওয়ার...

মার্চের প্রথম দিনে দেশজুড়ে বাড়লো গ্যাসের দাম! 

বছরের তৃতীয় মাসের পয়লা তারিখে বাড়লো বাণিজ্যিক গ্যাসের দাম (commercial gas cylinder price)। রবিবার থেকেই বর্ধিত দাম কার্যকর...