Wednesday, March 25, 2026

ইন্ডিগোর বিমানের ইঞ্জিনে পাখির ধাক্কা! আগরতলায় জরুরি অবতরণ

Date:

Share post:

ফের মাঝ আকাশে বিমানে বিপত্তি। ত্রিপুরার আগরতলা (Agartala In Tripura) থেকে কলকাতাগামী (Kolkata) ইন্ডিগোর একটি যাত্রীবাহী বিমান উড়ানের কিছুক্ষণ পরেই ইঞ্জিনে পাখির ধাক্কা লাগে। সঙ্গে সঙ্গে জরুরী পদক্ষেপ নেয় পাইলট। নিরাপত্তার স্বার্থে জরুরি অবতরণ করানো হয় আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে।

ঘটনাটি ঘটে মঙ্গলবার দুপুর ১২টা ৪০ মিনিটে, যখন বিমানটি আগরতলা থেকে কলকাতার উদ্দেশে যাত্রা শুরু করে। উড়ানের কিছুক্ষণ পরেই বিমানের বাম দিকের ইঞ্জিনে একটি পাখি ধাক্কা দেয় বলে সূত্রের খবর। ইন্ডিগো জানিয়েছে, পাখির ধাক্কার পর কোনও ঝুঁকি না নিয়েই বিমানটি ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন পাইলটরা। বিমানে থাকা সমস্ত যাত্রী ও ক্রু সদস্য সম্পূর্ণ নিরাপদে রয়েছেন। বিমানটি বর্তমানে রক্ষণাবেক্ষণ পরীক্ষার জন্য স্থগিত রাখা হয়েছে। আরও পড়ুনঃ বাইক থেকে ছাত্রীকে গোপনাঙ্গ দেখিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করে ‘শ্রীঘরে’ যুবক

ঘটনার পর স্বাভাবিকভাবেই আতঙ্ক তৈরি হয় যাত্রীদের মধ্যে। যদিও দ্রুততার সঙ্গে পরিস্থিতি সামাল দেন ককপিটে থাকা পাইলট এবং কেবিন ক্রু সদস্যরা। এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায়, বিকল্প বিমানের ব্যবস্থা করে যাত্রীদের গন্তব্যে পৌঁছনোর ব্যবস্থা করা হবে।

Related articles

মেরঠ কাণ্ডের স্মৃতি উসকে ভদ্রেশ্বরে নীল ড্রামে যুবকের দেহ

হুগলির (Hooghly) ভদ্রেশ্বরে (Bhadreshwar) বুধবার (Wednesday) সকালে নীল ড্রাম থেকে এক যুবকের গলা কাটা ও ঝলসানো দেহ উদ্ধার...

বার্ড ফ্লুতে মৃত্যু ২২ হাজারের বেশি মুরগির! বিক্রিতে জারি নিষেধাজ্ঞা

হাজার হাজার মুরগির মৃত্যু ঘিরে আতঙ্কে ছত্তিশগড় (Chhattishgarh)! ছত্তিশগড়ের কোনিতে হঠাৎ করে মারা গিয়েছে ২২ হাজারের বেশি মুরগি...

তৃণমূল সরকারের রিপোর্ট-কার্ড তুলে ধরে পর পর সভা থেকে বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের

কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও বাংলায় তৃণমূল সরকার জনকল্যাণমূলক প্রকল্প চালু রেখেছে। বুধবার, দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারসভা থেকে রাজ্য সরকারের...

ভোটের ডিউটির জন্য ২৪ জনকে চিঠি, নিয়োগ থমকে যাওয়ার আশঙ্কায় হাইকোর্টের দ্বারস্থ SSC 

নির্বাচন কমিশনের চিঠিতে রাজ্যে এসএসসি নিয়োগ আটকে যাওয়ার আশঙ্কা! আগামী মাসে বাংলায় দু-দফায় বিধানসভা নির্বাচন (West Bengal Assembly...