Sunday, March 1, 2026

সিঙ্গুর মামলায় বড় আইনি জয় রাজ্যের, জমির মালিকানা ফিরল সরকারের হাতে

Date:

Share post:

সিঙ্গুরের জমি মালিকানা সংক্রান্ত মামলায় বড় জয় পেল পশ্চিমবঙ্গ সরকার। সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ রায়ে জানিয়েছেন, সিঙ্গুরের অব্যবহৃত জমি কোনও বাণিজ্যিক সংস্থার দখলে থাকতে পারবে না। এই জমির প্রকৃত মালিক রাজ্য সরকার, এবং জমি থাকবে তাদেরই হেফাজতে।

এর আগে কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল যে সিঙ্গুরের অব্যবহৃত ২৮ বিঘা জমির মালিকানা শান্তি সেরামিকস প্রাইভেট লিমিটেডকে ফিরিয়ে দিতে হবে। সেই রায়ের বিরুদ্ধে আপিল করেছিল রাজ্য সরকার। সোমবার দেশের শীর্ষ আদালতের বেঞ্চ সেই হাইকোর্টের রায় খারিজ করে রাজ্য সরকারের পক্ষে রায় দিয়েছে। রায়ে উল্লেখ করা হয়েছে, ২০১৬ সালে সিঙ্গুর মামলার মূল রায়ে সুপ্রিম কোর্ট সাফ জানিয়েছিল— সিঙ্গুরের জমি ফেরত পেতে পারেন কেবল সেখানকার কৃষকরা, কোনও বাণিজ্যিক সংস্থা নয়। সোমবারের রায়ে সেই অবস্থানকেই পুনর্ব্যক্ত করে কলকাতা হাইকোর্টের রায় বাতিল করা হয়েছে।

এছাড়াও আদালত নির্দেশ দিয়েছে, আগামী তিন মাসের মধ্যে শান্তি সেরামিকস প্রাইভেট লিমিটেডকে তাদের সংস্থার সমস্ত যন্ত্রপাতি ও সামগ্রী সিঙ্গুরের জমি থেকে সরিয়ে নিতে হবে। প্রয়োজনে সংস্থাটি রাজ্য সরকারের কাছে ওই সামগ্রী নিলামের আবেদন জানাতে পারবে। সেই ক্ষেত্রে নিলামের খরচ বাদ দিয়ে বাকি অর্থ সংস্থাকে ফেরত দেবে রাজ্য সরকার, এমনটাই জানানো হয়েছে আদালতের রায়ে। রাজ্যের আইন দফতর সূত্রে জানা গেছে, এই রায় সিঙ্গুর ইস্যুতে সরকারের দীর্ঘদিনের অবস্থানকেই পুনঃপ্রতিষ্ঠা করল। মুখ্যমন্ত্রীর কৃষকস্বার্থ রক্ষার প্রতিশ্রুতিও এই রায়ের মাধ্যমে আরও দৃঢ় হল বলে মনে করছে প্রশাসনিক মহল।

আরও পড়ুন- সতর্ক রাজ্য! ডেঙ্গি মোকাবিলায় বিশেষ বিশেষ কর্মপরিকল্পনা রূপায়ণের নির্দেশ মু্খ্যসচিবের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

ট্রাম্পের দেশে বিশ্বকাপ বয়কটের পথে ইরান! রোনাল্ডোকে নিয়েও উদ্বেগ

শনিবার সকাল থেকে যুদ্ধ চলছে আমেরিকা-ইজরায়েল এবং ইরানের(Iran) মধ্যে। যুদ্ধের প্রভাব পড়েছে খেলাধুলাতে। কূটনীতির সঙ্গে খেলাধুলার সম্পর্ক নিবিড়।...

হার নিশ্চিত বুঝেই ভোট পিছোতে চাইছে বিজেপি: ভোটার তালিকা জটিলতায় তোপ অভিষেকের

শনিবার প্রকাশিত হয়েছে বাংলা পূর্ণাঙ্গ ভোটার তালিকা। আর সেই তালিকায় অ্যাডজুডিকেশন বলে যে বিপুল পরিমাণ বঙ্গবাসীর নাম রাখা...

নাম বাদের প্রতিবাদ: শুক্রবার মেট্রো চ্যানেলে ধর্নায় মমতা

রাজ্যের মানুষের ন্যায্য ভোটাধিকার রক্ষার লড়াইতে তিনি দেশের সর্বোচ্চ আদালত পর্যন্ত নিজে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম...

স্কুলে কেন্দ্রীয় বাহিনী, কীভাবে সিলেবাস শেষ: সমস্যায় রাজ্যের সরকারি স্কুল

এখনও ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়নি, কিন্তু আসন্ন বিধানসভা নির্বাচন (West Bengal Election) ঘিরে প্রস্তুতি তুঙ্গে। মার্চের শুরুতেই রাজ্যের...