Wednesday, June 24, 2026

প্রিন্সটন ক্লাবে ‘মার্লিন সেরা পুজো ২০২৫’-এর জমজমাট পুরস্কার বিতরণী অনুষ্ঠান

Date:

Share post:

বাঙালি শ্রেষ্ঠ উৎসব চলে গেলেও সেই আমেজ এখনও রয়ে গেছে বঙ্গ জীবনে। দুর্গাপুজো উপলক্ষে বিভিন্ন সংস্থার তরফে একাধিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। এবার ভারতের শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট সংস্থা মার্লিন গ্রুপ গত ১১ অক্টোবর প্রিন্সটন ক্লাবে ‘মার্লিন সেরা পুজো ২০২৫’ (Merlin Sera Pujo 2025) পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে। ২০১৯ সাল থেকেই উদ্যোগ নেওয়া হয় এ বছর যা সপ্তম বর্ষে পদার্পণ করল। বিভিন্ন আবাসনের বাসিন্দাদের উৎসাহ দিতে এবং ভবিষ্যতে আরও বেশি করে দুর্গাপুজো করার ব্যাপারে আগ্রহী হতে মার্লিনের এমন উদ্যোগ প্রশংসনীয়।

এবছর বাইশটি মার্লিন হাউজিং কমপ্লেক্স নিয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেরা কমিউনিটি বন্ডিং বিভাগে পুরস্কার জিতেছে মার্লিন ভার্ভ, মার্লিন জবাকুসুম, মার্লিন আইল্যান্ড এবং মার্লিন ক্রেস্ট। সেরা ঐতিহ্যবাহী কারুশিল্পের বিজেতা হল মার্লিন লিগ্যাসি এবং মার্লিন বসুন্ধরা। নারী শক্তি সম্মান পুরস্কার পেয়েছে মার্লিন ওয়ার্ডেন লেকভিউ, মার্লিন গ্রোভ, মার্লিন এমারল্ড এবং মার্লিন উত্তরা। সেরা নবাগত শিল্পীর জন্য মার্লিন ঐকিও এবং মার্লিন আইরিসকে স্বীকৃতি দেওয়া হয়েছে। হাম সাথ সাথ হ্যায়-তে সেরা উপস্থিতির জন্য মার্লিন টুইন, মার্লিন লরেল গার্ডেন এবং মার্লিন অ্যাসপায়ারকে স্বীকৃতি দেওয়া হয়েছে। মার্লিন গ্রুপের চেয়ারম্যান সুশীল মোহতা (Sushil Mohota) বলেন, “বাংলার বিভিন্ন প্রান্তে মার্লিন হাউজিং কমপ্লেক্স জুড়ে আয়োজিত দুর্গাপুজোর উৎসাহ প্রদানে এই পুরস্কার চালু করা হয়। গত ৬ বছরে পুজোর পরিধি জাঁকজমক অনেকটা বেড়েছে। সকল আবাসিকদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে।আগামী বছরগুলিতে এই উদ্যোগকে আরও বৃহত্তর পরিসরে উদযাপন করার প্রতিশ্রুতি দিচ্ছি।” এই প্রতিযোগিতার বিচারক ছিলেন অভিনেতা রণজয় বিষ্ণু (Ranojoy Bishnu) , স্বস্তিকা দত্ত (Swastika Dutta) এবং সৌরসেনী মৈত্র (Souraseni Maitra)। তাঁদেরও ধন্যবাদ দেন চেয়ারম্যান।

 

Related articles

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...