Tuesday, March 24, 2026

ভোররাতে নিম্নমুখী তাপমাত্রার পারদ, হিমেল অনুভূতিতে শীতের ইঙ্গিত বঙ্গে!

Date:

Share post:

মা দুর্গা কৈলাস ফেরার পর থেকেই আবহাওয়ার ছবিটা বদলাতে শুরু করেছে বঙ্গে। ব্যতিক্রমী ঘটনা হিসেবে পুজো (Durga Puja) পরবর্তী দুর্যোগ দেখা গেলেও আপাতত কালো মেঘের বিদায়ে সকালের আকাশে উজ্জ্বল রোদ। আর সন্ধ্যার পর থেকে ফাঁকা জায়গায় হালকা শিরশিরে অনুভূতি যা রাত গভীর হলে ক্রমশ হিমেল পরশের ছোঁয়া দিয়ে যাচ্ছে। ভোরের প্রকৃতিতেও বজায় থাকছে সেই স্পর্শ। তাহলে কি আসন্ন দীপাবলিতেই (Diwali) বঙ্গে শীতের (Winter Entry) আগমন? এখনো পর্যন্ত বর্ষা বিদায় নিয়ে আনুষ্ঠানিক কোনও ঘোষণা করেনি আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। তবে যেভাবে গত দুদিন বৃষ্টিহীন প্রকৃতি এবং তাপমাত্রার পারদ ও বাতাসের আর্দ্রতা নিম্নমুখী তাতে বোঝাই যাচ্ছে শীত আসতে আর বেশি সময় বাকি নেই।!

হাওয়া অফিস (Weather Department) জানিয়েছে চলতি সপ্তাহে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বেশ মনোরম আবহাওয়া থাকবে। উত্তরে সামান্য বৃষ্টি চলতে পারে তবে তাতে বড় দুর্যোগের আশঙ্কা নেই। উপকূলীয় এলাকায় বিক্ষিপ্ত বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে।চলতি সপ্তাহান্তে বর্ষা বিদায় নেওয়ার পালা। কালীপুজোর সময় উষ্ণতার পারদ খানিকটা ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বর্ষা বিদায় নিতে না নিতেই শীত এন্ট্রি নিল কিনা তা নিয়ে এখনও পর্যন্ত স্পষ্ট কোনও পূর্বাভাস দিতে পারেনি হাওয়া অফিস।

 

Related articles

নির্বাচনী প্রচারে ঝড় তুলতে আজ উত্তরে মমতা, দক্ষিণে অভিষেক

হাতে আর মাত্র এক মাস, তারপরই বাংলায় প্রথম দফার বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। মাঠে-ময়দানে জনমত সমীক্ষা...

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...