Wednesday, June 24, 2026

যোগীরাজ্যে হকারদের তালিবানি শাস্তি!

Date:

Share post:

যাঁরা উত্তরপ্রদেশ মডেল বলেন, তাঁরা এবার কী বলবেন? যোগীরাজ্য। তাও আবার অযোধ্যা। সেখানকার নিরীহ হকারদের তালিবানি কায়দায় শাস্তি দিল প্রশাসন।

তোলপাড় গোটা দেশ। কী ঘটেছে? অযোধ্যায় কিছু হকার নাকি রাস্তা দখল করে ব্যবসা করছেন। শুরু হয় হকার উচ্ছেদ অভিযান। কিছু হকারকে আটক করে জরিমানা করে ছেড়ে দেওয়া হয়। আবার কিছু হকারকে শাস্তি দিতে তালিবানি কায়দা অবলম্বন করে যোগী প্রশাসন। প্রথমে ওঠবস করানো হয়। এরপর দেওয়ালের সঙ্গে দু’হাত মাটিতে দিয়ে মাথা নিচের দিকে করে পা তুলে দাঁড়াতে বাধ্য করা হয়। দুপুর রোদে চলে এই নিপীড়ন। এখানেই শেষ নয়, শ্রান্ত হকারদের জল পর্যন্ত খেতে দেওয়া হয়নি। এর সঙ্গে চলেছে পুলিশের লাঠি। পাশবিক ঘটনার ন্যক্কারজনক ভিডিও প্রকাশ্যে আসতেই শুরু হয় তুমুল সমালোচনা। এ কোন ধরনের শাস্তি? কোন ধরনের পাশবিকতা? ধনীদের জন্য এক আইন আর গরিবদের জন্য তালিবানি শাস্তি!

 

আরও পড়ুন – বাতিল সাংবাদিক সম্মেলন! আসন বাঁটোয়ারা নিয়ে তীব্র অশান্তি গেরুয়া শিবিরে

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...