Wednesday, June 24, 2026

বাতিল সাংবাদিক সম্মেলন! আসন বাঁটোয়ারা নিয়ে তীব্র অশান্তি গেরুয়া শিবিরে

Date:

Share post:

রবিবার রাতে ঢাকঢোল পিটিয়ে বিহারের বিধানসভা নির্বাচনের আসন বণ্টন সংক্রান্ত চূড়ান্ত ঘোষণা করার পরেও অশান্তির আগুনে জ্বলতে শুরু করেছে গোটা এনডিএ শিবির৷ এতই প্রবল হয়েছে আসন ভাগাভাগি নিয়ে অশান্তির আগুন যে সোমবার বিকেলে দিল্লিতে বিজেপি সদর দফতরে নির্ধারিত সাংবাদিক বৈঠকও বাতিল করতে বাধ্য হয়েছে বিজেপি৷

কেন বাতিল করা হয়েছে পূর্ব নির্ধারিত সাংবাদিক সম্মেলন? সেই বিষয়ে বিজেপি নেতাদের মুখে কুলুপ৷ এনডিএ শরিকদের সূত্রের দাবি, রবিবার রাতে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান যেভাবে বিজেপি এবং জেডি(ইউ)কে ১০১টি করে আসন দেওয়ার পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ানের দল এলজেপিকে ২৯টি আসন ভাগ করার ঘোষণা করেছেন সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে, তাতে একেবারেই সন্তুষ্ট নন অপর কেন্দ্রীয় মন্ত্রী জিতন রাম মাঝি এবং রাজ্যসভার সাংসদ উপেন্দ্র কুসওয়াহা৷ এই দু’জনেই মাত্র ৬টি করে আসন পেয়েছেন৷ সূত্রের দাবি, কেন চিরাগের দলকে ২৯টি আসন দেওয়া হল, তা নিয়ে বিজেপির শীর্ষ স্তরের কাছে ক্ষোভ জানিয়েছেন এই দুই নেতাও৷ এর পাশাপাশি বিজেপির মনোভাবে ক্ষোভ দেখা দিয়েছে জেডি(ইউ) শিবিরেও৷ চিরাগ পাসোয়ানের দলকে ২৯টি আসন দিতে গিয়ে জেডি(ইউ)কে যে অতিরিক্ত আসন ছাড়তে হবে, তা নিয়েই নীতীশ কুমারের দলের অন্দরে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে৷

আরও পড়ুন- অস্ট্রেলিয়া সফরে নেতৃত্ব বদল, গিলের পরিবর্তে রোহিতই করবেন ভারতের অধিনায়কত্ব?

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...