Wednesday, June 24, 2026

বাস ও ট্রাকের সংঘর্ষে বিচ্ছিন্ন হাত! কাটা হাত নিয়ে হাসপাতালে যুবক

Date:

Share post:

ভয়াবহ পথ দুর্ঘটনায় (road accident) এক যুবকের ছিটকে গেল এক হাত! মঙ্গলবার দুপুরে মুর্শিদাবাদের হরিহরপাড়া এলাকায় এক বাস ও পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক যুবকের হাত কেটে ছিটকে পড়ে। রক্তাক্ত অবস্থায় নিজেই সেই কাটা হাত প্ল্যাস্টিকে নিয়ে হাসপাতালে ছুটলেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনার সময় বাসের জানালা দিয়ে হাত বের করে বসেছিলেন তিনি। ঠিক সেই সময় উল্টো দিক থেকে আসা ট্রাকটি বাসকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই হাত কেটে গিয়ে রাস্তার ওপর ছিটকে পড়ে যায়।
আহত যুবকের নাম মানিক মণ্ডল (৩০), বাড়ি গরিবপুর ফরাজি পাড়া। ওই দুর্ঘটনায় আরও দুই যাত্রী আলামীণ হক (২৮), বাড়ি বেলডাঙায় এবং সান্তনা হালদার (৭২), বাড়ি দোগাছি — গুরুতর জখম হন। তাঁদের প্রথমে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। পরে তাঁদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...