Wednesday, June 24, 2026

বুধের সকালে প্রয়াত ‘মহাভারত’ অভিনেতা পঙ্কজ ধীর, শোকপ্রকাশ অভিষেকের

Date:

Share post:

বুধের সকালে বিনোদন জগতে দুঃসংবাদ, চলে গেলেন সিনেমা জগতের জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ধীর (Actor Pankaj Dheer passes away )। দীর্ঘ দিন ধরেই ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন। মাসখানেক আগে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। অপারেশন করা হয়। তারপর আর সেরে উঠতে পারেননি। বি আর চোপড়ার (BR Chopra) ‘মহাভারত’-এর কর্ণ চরিত্রে তাঁর অভিনয় এখনও দর্শকমনে উল্লেখযোগ্য জায়গা নিয়ে আছে। ৬৮ বছর বয়সে অভিনেতার প্রয়াণে শোকপ্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোশ্যাল মিডিয়ায় অভিনেতার ছবি পোস্ট করে তিনি লেখেন, ভারতীয় টেলিভিশন এবং সিনেমা জগতে পঙ্কজ ধীরের অবদান অনস্বীকার্য। অভিনেতার পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন অভিষেক (Abhishek Banerjee)।

মঙ্গলে আমেরিকান গায়ক গ্র্যামি পুরস্কার জয়ী ডি’অ্যাঞ্জেলোর মৃত্যু সংবাদ মিলেছিল। বুধের সকালে প্রয়াত ভারতীয় অভিনেতা পঙ্কজ (Pankaj Dheer)। বিনোদন জগতের সময়টা সত্যি বোধহয় ভালো যাচ্ছে না। বলিউড সিনেমা সিরিয়াল জগতের কলাকুশলীরা অভিনেতার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। শোকবার্তা  দেওয়া হয়েছে ‘সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস্‌ অ্যাসোসিয়েশন’(CTAA)-এর তরফ থেকেও। প্রায় ৫৫ বছরের অভিনয় ক্যারিয়ারে সোলজার’, ‘জমিন’, ‘আন্দাজ’-এর মতো বহু জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন পংকজ। তার কণ্ঠস্বর এবং ব্যক্তিত্বের মেলবন্ধন দর্শকের পছন্দের ছিল। পরিচালক হিসেবে দুটো ছবিতে কাজ করেছেন তিনি। এদিন বিকেল সাড়ে চারটে নাগাদ মুম্বইয়ে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...