Sunday, March 1, 2026

বেলুড় রাসবাড়ি ঘাটে ছটে নিষেধাজ্ঞা হাই কোর্টের

Date:

Share post:

কলকাতা হাই কোর্টের পুজোর অবকাশকালীন বেঞ্চ বেলুড়ের শিব কৃষ্ণ দেবত্তর স্টেটের মালিকানাধীন রাসবাড়ি ঘাটে ছট পুজো ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে। আদালতের নির্দেশ অনুযায়ী, ব্যক্তিগত মালিকানাধীন এই ঘাটে এবার থেকে আর ছটের অনুষ্ঠান আয়োজন করা যাবে না।

ঘাটটি যদিও দেবত্তর সম্পত্তি হলেও তা সরকারি নয়, ব্যক্তিগত মালিকানাধীন। আদালত জানিয়েছে, এমন সম্পত্তি রাজ্য বা প্রশাসন কোনোভাবেই ছট পুজোর কাজে ব্যবহার করতে পারবে না। এদিকে, রাজ্য এই নির্দেশ চ্যালেঞ্জ করে হাই কোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হতে চলেছে। আদালতে রাজ্যের যুক্তি ছিল, ওই এলাকায় পর্যাপ্ত ঘাট না থাকার কারণে প্রশাসন এই ঘাট ব্যবহার করার ব্যবস্থা করে এসেছে। তবে দেবত্তর স্টেটের রিসিভার দাবী করেছেন, ব্যক্তিগত মালিকানায় থাকা এই ঘাট সর্বসাধারণের ব্যবহারের জন্য দেওয়া যায় না।

শিব কৃষ্ণ দেবত্তর স্টেটের রিসিভার হিসেবে নিযুক্ত রয়েছেন কলকাতা হাই কোর্টের আইনজীবী দ্বিজদাস চক্রবর্তী। তিনি বলেন, প্রতিবছর ছট পুজোর সময় এই ঘাটে বেআইনিভাবে ঢুকে অনুষ্ঠান করা হয়, যাকে বাধা দিলে সেবায়েতদের মাধ্যমে জোরপূর্বক গেট খোলা হয়। ২০২২ সালে স্থানীয় ছট কমিটির করা মামলায় পরিবার বা সেবায়েতদের পক্ষের কেউ অন্তর্ভুক্ত না হওয়ায় সেই মামলার ফয়সালা হয়নি। তাই এবার ছটের আগে পুনরায় আদালতের দ্বারস্থ হয়েছেন রিসিভার।

১৯ য়ের দশকে, ১৮৯০ সালে শিবকৃষ্ণ দাঁয়ের পুত্র পূর্ণচন্দ্র দাঁ ও সহধর্মিণী কাদম্বিনী দাসীর হাতে তৈরি এই বেলুড়ের রাসবাড়ি। ৪০ ফুট উঁচু নবরত্ন মন্দির, রাসমঞ্চ, ছয়টি শিবমন্দির, নাটমন্দির, নহবতখানা, ভোগঘর এবং বাগানসহ সম্পূর্ণ প্রাঙ্গণ ঐতিহাসিক গুরুত্ব বহন করছে। এবার আদালতের এই সিদ্ধান্তের পর ছট পুজো ঘাট ব্যবহারের বিতর্ক নতুন রূপ নিয়েছে।

আরও পড়ুন – ২০২৬ বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

বিজেপির টার্গেটে কীভাবে কাজ কমিশনের: বাংলার হয়রানির তথ্য পেশ অভিষেকের

নির্বাচন কমিশনের (Election Commission) পেশ করা ভোটার তালিকার পরে যখন গোটা রাজ্যের মানুষ নিজেদের নাগরিকত্ব, অস্তিত্ব নিয়ে হয়রানির...

‘প্লেসিবো এফেক্ট’, উৎপল সিনহার কলম

" পলভরকে লিয়ে কোই হমে প্যার কর লে ঝুটা হি সহি... " মহাসমারোহে না হোক, ছলনা হয়েও প্রেম আসুক প্রেমহীন শুষ্ক...

শেষ ম্যাচে হিলির দুরন্ত শতরান, হরমনপ্রীতদের লজ্জাজনক হার

অস্ট্রেলিয়ার কাছে তৃতীয় একদিনের ম্যাচে ফের হার ভারতের(India Women)। কেরিয়ারের শেষ ইনিংসে জ্বলে উঠলেন অ্যালিসা হিলি । রবিবার...

কার অঙ্গুলি হেলনে লজিকাল ডিসক্রিপেন্সি থেকে অ্যাডজুডিকেশন: অভিষেকের ৩ প্রশ্ন

ভোটার তালিকা থেকে বাংলার ন্যায্য ভোটারদের নাম বাদ দিতে একের পর এক পন্থা নিচ্ছে জাতীয় নির্বাচন কমিশন। তালিকা...