Tuesday, June 23, 2026

২০২৬ বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের 

Date:

Share post:

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নির্বাচনের সূচনাকে সামনে রেখে রাজ্যে থাকা ২২টি নোডাল এজেন্সিকে ইতিমধ্যেই চিঠি পাঠিয়ে কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি এজেন্সিকে আগামী ৩০ অক্টোবরের মধ্যে বিস্তারিত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

সূত্রের খবর, নির্বাচনের সময় এই ২২টি সংস্থা কীভাবে কাজ করবে, তার পূর্ণ তালিকাও তৈরি করে ফেলেছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। পাশাপাশি, প্রত্যেক এজেন্সির নোডাল অফিসারের নাম, পদ ও যোগাযোগের তথ্যও নির্দিষ্ট সময়সীমার মধ্যে জমা দিতে বলা হয়েছে।

অক্টোবরের শেষ সপ্তাহে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল এজেন্সিগুলির সঙ্গে বৈঠক করে তাঁদের কাজের পরিধি এবং দায়িত্ব নির্ধারণ করবেন। নির্বাচনকে স্বচ্ছ ও সুষ্ঠু করতে এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ বলে দেখা হচ্ছে।

আরও পড়ুন – উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে বিধানসভা থেকে পর্যবেক্ষক দল পাঠানোর প্রস্তাব 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...