Tuesday, June 2, 2026

উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে বিধানসভা থেকে পর্যবেক্ষক দল পাঠানোর প্রস্তাব 

Date:

Share post:

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখতে বিধানসভা থেকে একটি পর্যবেক্ষক দল পাঠানোর প্রস্তাব উঠেছে। বুধবার বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানান, আলিপুরদুয়ারের বিধায়ক ও পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান সুমন কাঞ্জিলাল এই প্রস্তাবটি দিয়েছেন।

সুমন কাঞ্জিলাল অধ্যক্ষের সঙ্গে সাক্ষাৎ করে বলেন, ভুটান থেকে নেমে আসা নদীর জলের সঙ্গে প্রচুর পরিমাণে ডলোমাইট প্রবাহিত হয়ে এসেছে। এর ফলেই উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে কৃষিজমি এবং চাষের ক্ষেত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সম্প্রতি অভিযোগ করেছেন যে ভুটান থেকে নেমে আসা জলের কারণেই রাজ্যের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।

অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, “জলের সঙ্গে ডলোমাইট এসে ক্ষতি হয়েছে, বিশেষ করে কৃষিক্ষেত্রে। বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে। আমি এ নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করব।”

উল্লেখ্য, এর আগে ভারত–ভুটান নদী কমিশন গঠনের দাবিতে কেন্দ্রের কাছে এক সর্বদলীয় প্রতিনিধি দল পাঠানোর প্রস্তাব উঠেছিল বিধানসভা থেকে। তবে বিজেপির পক্ষ থেকে সাড়া না পাওয়ায় তা বাস্তবায়িত হয়নি। এবার নতুন করে উত্তরবঙ্গের ক্ষয়ক্ষতি মূল্যায়নের লক্ষ্যে বিধানসভা পর্যবেক্ষক দল পাঠানোর সম্ভাবনা জোরালো হচ্ছে।

আরও পড়ুন – জুবিন ভক্তদের হামলা কনভয়ে! আগুন পুলিশের গাড়িতে

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

‘তোলাবাজি’র অভিযোগে এফআইআর পদত্যাগী কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে

কয়েক কোটি টাকা 'তোলাবাজি'র অভিযোগ তৃণমূল কংগ্রেসের পদত্যাগী কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে। ইতিমধ্যেই দায়ের করা হল এফআইআর। ১০৮...

আবেগে-ভালোবাসায় টুটু স্মরণ, প্রাণ পুরুষকে অনন্য সম্মান দেওয়ার ভাবনা বাগানের

সোমবার নেতাজি ইন্টার স্টেডিয়ামে প্রয়াত  টুটু বোসের  (Tutu Bose) স্মরণ সভা অনুষ্ঠিত হলো।এই সভায় উপস্থিত ছিলেন মাজের বিভিন্ন...

রাজনীতিমুক্ত হোক খেলার ময়দান, এক সুর শাসক-বিরোধী থেকে প্রাক্তনীদের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এসেছে মাত্র কয়েক সপ্তাহ। ক্রীড়া ক্ষেত্রকে (Sports sector)রাজনীতির(Politics)  প্রভাব মুক্ত রাখার উদ্যোগ নিয়েছে সরকার।...

কথা দিয়েও কথা রাখল না প্রশাসন, মঙ্গলাহাটে পুলিশের লাঠিচার্জে ধুন্ধুমার

কথা দিয়েও কথা রাখল না হাওড়া জেলার পুলিশ ও প্রশাসন। সোমবার ভোররাত থেকে এশিয়ার বৃহত্তম কাপড়ের হাট, মঙ্গলাহাটের...