Wednesday, March 25, 2026

আমাদের পাড়া আমাদের সমাধান: কলকাতা পুরসভায় টেন্ডারিং শুরুর প্রস্তাব

Date:

Share post:

স্থানীয় সমস্যা সমাধানের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) রাজ্যজুড়ে অভিনব পন্থায় আমাদের পাড়া আমাদের সমাধান (Amader Para Amader Samadhan) প্রকল্প চালু করেছেন, যেখানে প্রতিটি বুথের কাজের জন্য ১০ লক্ষ টাকা করে বরাদ্দ করা হয়েছে। এই প্রকল্পে ৯০ শতাংশ সমস্যা সমাধানের পথে এগিয়ে গিয়েছে বাংলা, জানিয়েছেন মুখ্যমন্ত্রী (Chief Minister) নিজেই। এই পরিস্থিতিতে কলকাতা পুরসভা এলাকায় সমস্যা নথিভুক্ত করার কাজ শেষ পর্যায়ে পৌঁছেছে। তবে মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো সেই সমস্যার সমাধানের কাজ ১৫ জানুয়ারির মধ্যে করার জন্য দ্রুত টেন্ডারিং প্রক্রিয়া (tendering process) শুরু করার প্রস্তাব পেশ করা হয় কলকাতা পুরসভায় বুধবার।

ইতিমধ্যেই কলকাতা পুরসভার (Kolkata Corporation) সব ওয়ার্ডে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের কাজ প্রায় সম্পূর্ণ বলে জানান কাউন্সিলর বিশ্বরূপ দে (Biswapur Dey)। তিনি জানান, সমস্যা নথিভুক্ত করার প্রক্রিয়া শেষ পর্যায়ে। এই সব কাজই ১৫ জানুয়ারির মধ্যে সম্পূর্ণ করতে হবে। এই পরিস্থিতিতে কোনও ওয়ার্ডে (ward) অর্থের প্রয়োজন অনুভব করা হয়েছে। একইভাবে কোনও ওয়ার্ডে অর্থ অতিরিক্ত হয়েছে।

আরও পড়ুন: কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও ত্রাণ-সাহায্য একাই সামলাচ্ছে রাজ্য, সাধারণ মানুষের কাছে সাহায্যের আর্জি মুখ্যমন্ত্রীর

প্রকল্পে সুষ্ঠুভাবে সব সমস্যার সমাধানের জন্য তিনি বুধবার কলকাতা পুরসভায় প্রস্তাবও পেশ করেন। তাঁর প্রস্তাবে উল্লেখ করা হয়, ইতিমধ্যেই বিভিন্ন ওয়ার্ডের বুথে বুথে যে শিবিরগুলির কাজ শেষ হয়েছে ও সমস্যা নথিভুক্ত হয়েছে, সেই ওয়ার্ডগুলির জন্য টেন্ডারিং প্রক্রিয়া অবিলম্বে শুরু করা প্রয়োজন। তা না হলে ১৫ জানুয়ারির মধ্যে কাজ শেষ করা যাবে না। কলকাতা পুরসভাকে (Kolkata Corporation) উদ্যোগী হতে হবে যাতে এক বুথে অর্থ অতিরিক্ত হলে তা অন্য বুথে প্রয়োজনে ব্যবহার করতে পারা সম্ভব হয়।

Related articles

আমজনতার সমস্যা বাড়িয়ে ফের বাড়ল এলপিজি বুকিংয়ের সময়সীমা!

ফের এলপিজি গ্যাস বুকিংয়ে (LPG cylinder booking issue) নিয়ম বদল! গ্রামাঞ্চলের ৪৫ দিনের সময়সীমা এবার শহরাঞ্চলেও। পশ্চিম এশিয়ার...

নির্বাচনী প্রচারে আজ নন্দীগ্রামে অভিষেক, জনসভা দাসপুর-কেশিয়াড়িতেও

বাংলার বিধানসভা নির্বাচনের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে (Nandigram) আজ কর্মিসভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

আজ উত্তরের ময়নাগুড়ি-জলপাইগুড়ি- দার্জিলিঙে নির্বাচনী প্রচারে মমতা 

এপ্রিলে রাজ্যে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। তার ঠিক একমাস আগে থেকেই জোর কদমে প্রচার শুরু করেছে...

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...