Tuesday, June 2, 2026

কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও ত্রাণ-সাহায্য একাই সামলাচ্ছে রাজ্য, সাধারণ মানুষের কাছে সাহায্যের আর্জি মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

এত বড় প্রাকৃতিক বিপর্যয় একাই সামলে দিচ্ছে রাজ্য (State)। কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও চলছে ত্রাণ ও সাহায্যের কাজ। এবার সাধারণ মানুষকেও এগিয়ে এসে রাজ্যের তহবিলে দান করার আবেদন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার দার্জিলিংয়ে (Darjeeling) উত্তরবঙ্গের বিপর্যয় নিয়ে পর্যালোচনা বৈঠক থেকে এই আর্জি জানালেন রাজের প্রশাসনিক প্রধান। তিনি জানান, কোনও নগদ অর্থ নয়, যাঁরা আর্থিক সাহায্য করতে চান, তাঁরা সরাসরি অ্যাকাউন্টে টাকা পাঠান। রাজের মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী সফরসঙ্গী অরূপ বিশ্বাসকে নিয়ে ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টের (Bank Account) নম্বর বিস্তারিত জানান মুখ্যমন্ত্রী। একইসঙ্গে জেলাশাসককে নির্দেশ দেন, অ্যাকাউন্টের সম্পূর্ণ বিবরণ সবাইকে জানানোর।
আরও খবর: ওষুধ বিক্রিতে কড়া রাজ্য, বৃহস্পতির মধ্যে মজুত মেডিসিনের তালিকা পাঠানোর নির্দেশ হাসপাতালগুলিকে

এ বিষয় ফের কেন্দ্রের (Central) বিরুদ্ধে তোপ দাগেন মমতা। তিনি স্পষ্ট জানান, রাজ্যের বকেয়া দেয় না কেন্দ্র। একশো দিনের কাজ থেকে শুরু করে আবাস, সড়ক কোনও টাকা বাংলাতে দেয় না মোদি সরকার (Modi Goverment)। তা সত্ত্বেও রাজ্য সরকার একাই সব সামাল দিচ্ছে। এই পরিস্থিতি সাধারণ মানুষকেও এগিয়ে আসার আহ্বান জানান রাজ্যের প্রশাসনিক প্রধান।

দ্বিচারিতার অভিযোগ এনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা এক পয়সা পাইনি, তা সত্ত্বেও আমাদের সরকার কীভাবে মানুষকে সাহায্য করেছে সেটা সবাই দেখতে পাচ্ছেন।” সাধারণমানুষের উদ্দেশে মুখ্যমন্ত্রী আবেদন করেন, “কেন্দ্র টাকা না দিলেও আমরা আমাদের কাজ করে যাচ্ছি। এক্ষেত্রে যদি কেউ সাহায্য করতে চান, সেজন্য সরকারের তরফে  ডিজাস্টার রিলিফ ফান্ড চালু করা হয়েছে। ওয়েস্টবেঙ্গল স্টেট ডিজাস্টার ম্যানজেমেন্ট অথরিটির নামে এই ফান্ড চালু করা হয়েছে। চাইলে সরাসরি যে কেউ এই ফান্ডে সাহায্য করতে পারেন।”

Related articles

‘তোলাবাজি’র অভিযোগে এফআইআর পদত্যাগী কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে

কয়েক কোটি টাকা 'তোলাবাজি'র অভিযোগ তৃণমূল কংগ্রেসের পদত্যাগী কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে। ইতিমধ্যেই দায়ের করা হল এফআইআর। ১০৮...

আবেগে-ভালোবাসায় টুটু স্মরণ, প্রাণ পুরুষকে অনন্য সম্মান দেওয়ার ভাবনা বাগানের

সোমবার নেতাজি ইন্টার স্টেডিয়ামে প্রয়াত  টুটু বোসের  (Tutu Bose) স্মরণ সভা অনুষ্ঠিত হলো।এই সভায় উপস্থিত ছিলেন মাজের বিভিন্ন...

রাজনীতিমুক্ত হোক খেলার ময়দান, এক সুর শাসক-বিরোধী থেকে প্রাক্তনীদের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এসেছে মাত্র কয়েক সপ্তাহ। ক্রীড়া ক্ষেত্রকে (Sports sector)রাজনীতির(Politics)  প্রভাব মুক্ত রাখার উদ্যোগ নিয়েছে সরকার।...

কথা দিয়েও কথা রাখল না প্রশাসন, মঙ্গলাহাটে পুলিশের লাঠিচার্জে ধুন্ধুমার

কথা দিয়েও কথা রাখল না হাওড়া জেলার পুলিশ ও প্রশাসন। সোমবার ভোররাত থেকে এশিয়ার বৃহত্তম কাপড়ের হাট, মঙ্গলাহাটের...