Tuesday, June 2, 2026

ওষুধ বিক্রিতে কড়া রাজ্য, বৃহস্পতির মধ্যে মজুত মেডিসিনের তালিকা পাঠানোর নির্দেশ হাসপাতালগুলিকে

Date:

Share post:

মধ্যপ্রদেশ ও রাজস্থানে কাশির সিরাপের শিশু মৃত্যুর ঘটনার পর থেকেই এরাজেও কফ সিরাপসহ (Cough Syrup)অন্যান্য ওষুধ প্রস্তুত ও বিক্রি নিয়ে কড়া পদক্ষেপ রাজ্যের (Govt of West Bengal)। এবার সব সরকারি কলেজ, স্বাস্থ্য প্রশাসন ও জেলা হাসপাতালকে আগামী বৃহস্পতিবারের (১৬ অক্টোবর) মধ্যে মজুত মেডিসিনের এক্সপায়ারি ডেট-সহ পূর্ণাঙ্গ তালিকা পাঠানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ভবন (Swasthya Bhawan)।

‘কোল্ডরিফ’ কাফ সিরাপের (Coldrif Cough Syrup Banned) বিক্রিতে আগেই নিষেধাজ্ঞা জারি করেছে ‘বেঙ্গল কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস অ্যাসোসিয়েশন’ (BCDA)। এবার স্বাস্থ্যভবনের নয়া নির্দেশিকায় ওষুধ বণ্টনের (Medicine Supply) আগে প্রতিটি ব্যাচের গুণগতমান যাচাই বাধ্যতামূলক করা হয়েছে। সরকারি সরবরাহের সময়ই বেসরকারি ভেন্ডার সংস্থাকে ন্যাশনাল অ্যাক্রিডিটেশন বোর্ড ফর ল্যাবরেটরিজ় (NABL)-স্বীকৃত ল্যাব থেকে ওষুধের মান পরীক্ষা করে তার রিপোর্ট জমা দিতে হবে সেন্ট্রাল মেডিসিন স্টোরে।সার্টিফিকেট ছাড়া কোনও ওষুধ সরকারি হাসপাতালে পৌঁছবে না। রিপোর্ট না পেলে সংশ্লিষ্ট ওষুধের নাম স্টোর ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে অন্তর্ভুক্ত করা হবে না। ওষুধের মান পরীক্ষা করা নিয়ে স্বাস্থ্য দফতরের পদক্ষেপের প্রশংসা করেছে চিকিৎসক মহল।

 

Related articles

‘তোলাবাজি’র অভিযোগে এফআইআর পদত্যাগী কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে

কয়েক কোটি টাকা 'তোলাবাজি'র অভিযোগ তৃণমূল কংগ্রেসের পদত্যাগী কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে। ইতিমধ্যেই দায়ের করা হল এফআইআর। ১০৮...

আবেগে-ভালোবাসায় টুটু স্মরণ, প্রাণ পুরুষকে অনন্য সম্মান দেওয়ার ভাবনা বাগানের

সোমবার নেতাজি ইন্টার স্টেডিয়ামে প্রয়াত  টুটু বোসের  (Tutu Bose) স্মরণ সভা অনুষ্ঠিত হলো।এই সভায় উপস্থিত ছিলেন মাজের বিভিন্ন...

রাজনীতিমুক্ত হোক খেলার ময়দান, এক সুর শাসক-বিরোধী থেকে প্রাক্তনীদের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এসেছে মাত্র কয়েক সপ্তাহ। ক্রীড়া ক্ষেত্রকে (Sports sector)রাজনীতির(Politics)  প্রভাব মুক্ত রাখার উদ্যোগ নিয়েছে সরকার।...

কথা দিয়েও কথা রাখল না প্রশাসন, মঙ্গলাহাটে পুলিশের লাঠিচার্জে ধুন্ধুমার

কথা দিয়েও কথা রাখল না হাওড়া জেলার পুলিশ ও প্রশাসন। সোমবার ভোররাত থেকে এশিয়ার বৃহত্তম কাপড়ের হাট, মঙ্গলাহাটের...