Wednesday, June 24, 2026

সাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড়! জাঁকিয়ে শীত এখনই নয়

Date:

Share post:

দক্ষিণবঙ্গের নিম্নমুখী তাপমাত্রায় হালকা হিমেল আমেজ শীতের আগমনের ইঙ্গিত দিলেও, জাঁকিয়ে ঠান্ডা এখনই নয় জানিয়ে দিল হাওয়া অফিস (Weather Department)। হাওয়া অফিসের কর্তাদের মতে, চলতি বছরের মতো রাজ্য থেকে বিদায় নিয়েছে বর্ষা (Monsoon)। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সরে গিয়েছে। এরপরই সকাল ও সন্ধ্যায় বাতাসে মিলছে শীতের আভাস। তবে দুর্যোগের ভ্রুকুটি এখনই কাটছে না। সাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। ফের নিম্নচাপের আশঙ্কা করছে আবহাওয়া অফিস।

ওয়েদার ফোরকাস্ট সিস্টেম (Weather Forecast System) জানিয়েছে, আগামী ২৫ অক্টোবর ভোর ৩টে নাগাদ দক্ষিণ আন্দামান সাগরের ইন্দিরা পয়েন্টের কাছে বঙ্গোপসাগরে একটি অতিশক্তিশালী নিম্নচাপ তৈরি হবে। ২৭ অক্টোবর নাগাদ ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে। ঐদিন সকালে সাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত তামিলনাড়ু উপকূলের কাছে পৌঁছাবে। এরপর গোপালপুরের কাছে ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদদের একাংশ। যদিও এখনই এই বিষয়ে নিশ্চিত করে কিছু জানানো হয়নি। আপাতত বাংলা জুড়ে হালকা শীতের মেজাজ থাকবে। অতি বর্ষার মতো এবছর শীতের মাত্রাও অত্যাধিক হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে এখনই জাঁকিয়ে ঠান্ডা পড়বে না।

গত কয়েক দিন ধরেই কলকাতার তাপমাত্রা (Kolkata Temperature) স্বাভাবিকের নীচে রয়েছে। উত্তরে হালকা বৃষ্টি দক্ষিণে মূলত পরিষ্কার আকাশ। অক্টোবরের শেষ সপ্তাহ থেকে বা নভেম্বরের প্রথম দিকে তাপমাত্রা আরও কিছুটা নামতে পারে বলে ইঙ্গিত মিলছে। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, ও উত্তর ২৪ পরগনায় আগামী কয়েকদিন কুয়াশার দাপট বাড়বে।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...