Wednesday, June 24, 2026

আজ দার্জিলিংয়ে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী 

Date:

Share post:

প্রাকৃতিক দুর্যোগের ধাক্কা সামলে ধীরে ধীরে ছন্দে ফিরছে উত্তরবঙ্গ (North Bengal)। বিপর্যয় মোকাবিলা (Disaster Management) থেকে উদ্ধারকাজে প্রশাসনের ভূমিকা প্রশংসিত হয়েছে। পাহাড়ের দুর্যোগপূর্ণ পরিস্থিতি সামাল দিতে রবিবার থেকেই উত্তরবঙ্গে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নাগরাকাটা, কালিম্পং, মিরিক, সুখিয়াপোখরিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ত্রাণ বিতরণ ও জনসংযোগ কর্মসূচি সেরেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। দুর্যোগে ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট থেকে সেতু সারানোর আশ্বাসও দিয়েছেন। এরপর আজ (বুধবার) দার্জিলিঙে প্রশাসনিক বৈঠক (Administrative Meeting) করবেন মুখ্যমন্ত্রী। এই বৈঠকে দুর্যোগ পরিস্থিতিতে পাহাড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে আলোচনার পাশাপাশি কিভাবে পুনরায় উত্তরবঙ্গের মানুষের জীবনযাত্রাকে স্বাভাবিক করে তোলা যায় তা নিয়ে আলোচনা হতে পারে। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় কোনও বিশেষ ঘোষণা করেন কিনা সেদিকেও নজর থাকবে রাজনৈতিক মহলের।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...