Wednesday, June 24, 2026

সদ্য পরিবারে এসেছে দ্বিতীয় সন্তান, অকাল প্রয়াণ ক্রোমার বাঙালি স্ত্রী পূজার

Date:

Share post:

আচমকাই প্রয়াত মোহনবাগান, ইস্টবেঙ্গলের প্রাক্তন বিদেশি ফুটবলার আনসুমানা ক্রোমার(Ansumana Kromah) বাঙালি স্ত্রী পূজা দত্ত। হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে বলে প্রাথমিক অনুমান। সোশ্যাল মিডিয়ায় নিজেই পোস্ট করে স্ত্রী-র মৃত্যুর কথা জানিয়েছেন ক্রোমা।

একটা সময়ে দুই প্রধানের জার্সিতে মাঠ কাঁপিয়েছেন আনসুমানা ক্রোমা। তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও ময়দানে চর্চা কম ছিল না। বাঙালি মেয়ে পূজা দত্তের সঙ্গে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল ক্রোমার।কলকাতা ময়দানে ফুটবল খেলতে খেলতেই আলাপ। সেখান থেকে প্রেম এবং বিয়ে।

২০১৯-এ পূজার সঙ্গে বিয়ে হয় ক্রোমার। বিয়ের পর পূজার নাম বদলে হয় সাদিয়া। ক্রোমার সঙ্গে তাঁর দু’টি সন্তানও রয়েছে। বড়টির বয়স পাঁচ বছর। ছোটটি মাত্র দু’মাস।সদ্য দ্বিতীয় সন্তানের জননী হয়েছিলেন ক্রোমার স্ত্রী। গতকাল রাতে শৌচাগারে যাওয়ার জন্য উঠেন পূজা, সেখানেই পড়ে যান। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়।

স্ত্রী-কে হারিয়ে ভেঙে পড়েছেন ক্রোমা নিজেও। আবেগঘন পোস্টও করেছেন লাইবেরিয়ার ফুটবলার।ক্রোমা সমাজমাধ্যমে লিখেছেন, “আমাদের ছেড়ে বড্ড তাড়াতাড়ি চলে গেলে সাদিয়া। কষ্টে বুক ভেঙে যাচ্ছে। কী করে আমাদের পাঁচ বছরের এবং দু’মাসের সন্তানকে বলব যে তাদের মা আর নেই।”

কয়েকদিন আগেই মা মারা গিয়েছেন ক্রোমার। ফলে নিজের দেশে ফিরে গিয়েছেন ক্রোমা। তিনি এখন ভারতে নেই। এরইমধ্যে তাঁর জীবনে আরও বড় বিপর্যয় ঘটল।

আরও পড়ুন:শতরানের শর্ত পূরণ করেই পেয়েছিলেন ফ্যান্সি জুতো! সচিনের মুখে পুরানো দিনের কথা

২০২৪-র জুলাই মাসে আচমকা ব্রেনস্টোকে আক্রান্ত হয়েছিলেন ক্রোমা নিজেই। স্ট্রোকের ধাক্কায় ডান পাশ অসাড় হয়ে যায়, কিন্ত ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেন বিদেশি এই ফুটবলার। কঠিন সময়ে দিনরাত পাশে ছিলেন স্ত্রী পূজা। মৃত্যুমুখ থেকে ফিরে এসেছিলেন ক্রোমা। কিন্তু নিয়তির পরিহাসে চলে গেলেন পূজা।

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...