Thursday, March 26, 2026

কালীপুজো – দীপাবলিতে সম্পূর্ণ নিষিদ্ধ ফানুস ও শব্দবাজি! নির্দেশিকা জারি কলকাতা পুলিশের 

Date:

Share post:

কালীপুজো ও দীপাবলির সময় ফানুস ওড়ানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে কলকাতা পুলিশ। শহরে শব্দবাজি ফাটালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা। বুধবার ধনধান্য অডিটোরিয়ামে কালীপুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, দুর্গাপুজোর মতো কালীপুজো ও দীপাবলিও শান্তিপূর্ণভাবে উদযাপন হবে আশা করা যায়।

কলকাতা শহরে প্রায় সাড়ে তিন হাজার কালীপুজো অনুষ্ঠিত হয়। বিসর্জনের দিন ধার্য করা হয়েছে ২১, ২২ ও ২৩ অক্টোবর। দমকল বিভাগের ২০১৯ সালের বিজ্ঞপ্তি অনুযায়ী ফানুস ওড়ানোর উপর নিষেধাজ্ঞা বহাল রয়েছে এবং সেই নির্দেশ পুনরায় কার্যকর করা হয়েছে।

বৈঠকে উপস্থিত ছিলেন সিইএসসি, রাজ্য বিদ্যুৎ পর্ষদ লিমিটেড, দমকল, পূর্ত দফতর, কলকাতা পুরসভা এবং পরিবেশ দফতরের উচ্চপদস্থ আধিকারিকরা। অনেক কালীপুজো কমিটি ফানুস নিষিদ্ধ করার দাবি জানায়, যার পরিপ্রেক্ষিতে সমস্ত থানাকে বিশেষ নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।

মনোজ ভার্মা বলেন, “শহরের সমস্ত বহুতল ও বড় আবাসনের উপর কড়া নজরদারি থাকবে। কেউ নিয়ম ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” কলকাতা পুরসভার বোরো চেয়ারপার্সন দেবলীনা বিশ্বাস জানান, “কলকাতা পুলিশের নগরপাল শব্দবাজি ও ফানুস ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করার নির্দেশ দিয়েছেন।”

আরও পড়ুন – বেলুড় রাসবাড়ি ঘাটে ছটে নিষেধাজ্ঞা হাই কোর্টের

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

এবার ভোটে জিতুক তৃণমূল! চাইছেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী

কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ...

লোডশেডিং করেও লাভ হবে না: নন্দীগ্রামে এবার জিতবে ভূমিপুত্র

মণীশ কীর্তনিয়া ২০২১-এর নন্দীগ্রাম। বয়ালের বুথে ভাঙা পা নিয়ে হুইলচেয়ারে ঢুকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তার কাছে খবর ছিল সেখানে...

রায় নিয়ে অসন্তোষ, প্রধান বিচারপতির ভাইকেই সরাসরি ফোন! নজিরবিহীন চাঞ্চল্য সুপ্রিম কোর্টে

আদালতের রায় পছন্দ হয়নি, তাই খোদ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ভাইকেই ফোন করে প্রশ্ন তুললেন এক ব্যক্তি। একটি...

বেবি লিগে চ্যাম্পিয়ন পল্লীশ্রী, নতুন প্রতিভাদের উৎসাহ দিলেন বোর্ড সভাপতি

বেবি লিগে চ্যাম্পিয়ন পল্লীশ্রী, নতুন প্রতিভাদের উৎসাহিত করলেন বোর্ড সভাপতি নতুন প্রতিভা তুলে আনতে এনসিসির (NCC) উদ্যোগে শুরু হয়েছিল বেবি...