Wednesday, June 24, 2026

পাহাড়ে পাহাড়ের ছবি আঁকলেন মমতা, ছোটদের হাতে দিলেন চকোলেট

Date:

Share post:

প্রতিবারই পাহাড়ে (Hill) গিয়ে হেঁটে জনসংযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবারও তার ব্যতিক্রম হয়নি। বিপর্যস্ত উত্তরে রবিবার থেকেই রয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। ঘুরে দেখছেন দুর্গত এলেকায়। নিজে হাতে তুলে দিচ্ছেন ত্রাণ। বুধবার, দার্জিলিং-এ (Darjeeling) পর্যালোচনা বৈঠকের আগে পাহাড়ের রাস্তায় জনসংযোগ সারেন মমতা। ছোটেদের হাতে তুলে দেন চকোলেট। রং-তুলি হাতে ক্যানভাসে ফুটিয়ে তোলেন পাহাড়ের ছবি।  

এদিন দার্জিলিংয়ের (Darjeeling) রাস্তায় জনসংযোগ সারেন মমতা বন্দ্যোপাধ্যায়। রিপন রোড থেকে বেরিয়ে স্বভাবসিদ্ধ ভঙ্গীতে তিনি ঘুরে বেড়ান। রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকা স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন।
আরও খবরবিপর্যয় মোকাবিলা তহবিলে বইয়ের রয়্যালটি থেকে ৫ লাখ টাকা দান মুখ্যমন্ত্রীর, মন্ত্রীরা দিলেন ১ লাখ করে

পথে রাজ্যের প্রশাসনিক প্রধানের সঙ্গে দেখা হয় স্কুল পড়ুয়াদের। তাদের হাতে চকোলেট তুলে দেন তিনি। বৈঠক সেরে ফেরার পথে এক জায়গায় রং-তুলি-ক্যানভাস (Colour, Brush, Canvas) দেখে দাঁড়িয়ে পড়েন মমতা। নিজেই হাতে তুলে নেন ব্রাশ। ক্যানভাসে ফুটিয়ে তোলেন পর্বতশৃঙ্গ। মুগ্ধ স্থানীয়রা।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...