Tuesday, June 23, 2026

প্লাস্টিক নিয়ন্ত্রণে পুলিশের সাহায্য চাইল পুরসভা

Date:

Share post:

দুর্গাপুজোর আগে রেকর্ডভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হয়েছিল কলকাতা। জল জমেছিল শহরের বিভিন্ন অংশে। যদিও পুরসভার নিকাশি বিভাগের কর্মীদের তৎপরতায় সেই জল ২৪ ঘণ্টার মধ্যেই নেমে যায়। কিন্তু রাস্তায় ড্রেন কিংবা গালিপিটগুলিতে আটকে থাকা একক-ব্যবহারযোগ্য প্লাস্টিকবর্জ্যের জন্যই যে এই বিপত্তি হয়েছিল, তা বলাই বাহুল্য।

২০২২ সালে দেশে ৭৫ মাইক্রনের কম ঘনত্বের একক-ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি হয়েছিল। তা সত্ত্বেও শহর কলকাতায় সিঙ্গেল-ইউজ প্লাস্টিকের ব্যবহার নিয়ন্ত্রণ করা যায়নি। তাই এবার নিয়মবিরুদ্ধভাবে প্লাস্টিকের ব্যবহারে পুলিশের সাহায্য চেয়ে পরিবেশ দফতরের কাছে দরবার করবেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। বুধবার পুরসভার মাসিক অধিবেশনে বিষয়টি উত্থাপন করেন ২৮ নং ওয়ার্ডের কাউন্সিলর অয়ন চক্রবর্তী (Ayan Chakraborty)। এ-প্রসঙ্গে সাংবাদিকদের মেয়র জানান, কলকাতায় জল জমার ৫০ শতাংশ কারণ এই প্লাস্টিক। নিয়মবিরুদ্ধভাবে প্লাস্টিকের ব্যবহারে বিক্রেতার থেকে ৫০০ এবং ক্রেতার থেকে ৫০ টাকা ফাইন নেওয়ার বিধান রয়েছে। কিন্তু পুরসভার কাছে পুলিশিং পাওয়ার নেই। ফাইনের জন্য পুরসভা কাউকে কেস দিতে পারে না। তাই পুলিশেকে এই অনুমতি দেওয়ার জন্য আমি পরিবেশ দফতরকে চিঠি লিখে আবেদন জানাব।

আরও পড়ুন- পাহাড়ে ম্যানগ্রোভ-ভেটিভার চাষ! পাহাড়কে রক্ষা করতে সুস্থায়ী সমাধানের বার্তা মুখ্যমন্ত্রীর

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...