Tuesday, June 2, 2026

দলীয় কর্মীর হাতে প্রিয়নেতার ট্যাটু: আপ্লুত অভিষেক বাকরুদ্ধ

Date:

Share post:

ট্যাটু (Tattoo)। বাংলা নাম উল্কি। দীর্ঘদিন ধরেই এই প্রক্রিয়ায় মানুষ তার দেহে এঁকে রাখতে চায় কখনও নিজের নাম, কখনও প্রিয়জনের নাম, ঈশ্বরের নাম, পছন্দের মানুষের ছবি, কবিতার পংক্তি- আরও কত কিছু। পছন্দের নেতা-নেত্রীর নাম শরীরে খোদাই করার ট্র্যাডিশন দক্ষিণ ভারতে বহু প্রচলিত হলেও এরাজ্যের জলবায়ু পর্যন্ত সেটা পৌঁছতে কিছুটা সময় লাগল। তবে পিছিয়ে নেই বাংলাও। সোমবার নিজের লোকসভা এলাকার নেতা-কর্মীদের সঙ্গে বিজয়া সম্মিলনী পালন করেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আর সেখানেই তাঁকে এক কর্মী দেখান নিজের হাতের ট্যাটু। তাতে স্পষ্ট জ্বলজ্বল করছে অভিষেকের মুখ। হাতটা ধরে আপ্লুত চোখে তাকিয়ে দেখছেন অভিষেক। সেই মুহূর্ত বন্দি হয়েছে ক্যামেরায়।

তৃণমূলের (TMC) সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ নিজের হাতে যিনি ট্যাটু (Tattoo)করিয়েছেন তাঁর নাম প্রীতম পান্ডে। সোমবার বিজয়া সম্মিলনীতে পৌঁছে যান মেটিয়াবুরুজের বাসিন্দা বছর তিরিশের প্রীতম। সাদা শার্টের হাতা গুটিয়ে প্রিয় নেতাকে দেখান, তাঁরই মুখ ট্যাটু করিয়েছেন তিনি। আপ্লুত অভিষেক রাতেই প্রীতমের সঙ্গে সেই ছবি ‘ইনস্টাগ্রাম স্টোরি’তে ‘শেয়ার’ করে করেন। লেখেন, কিছু কিছু মুহূর্তে কর্মীদের আবেগ বাকরুদ্ধ করে দেয়।

প্রীতম জানান, তিনি যে বার প্রথম ভোটার হন, সেই ২০১৪-তে অভিষেকও প্রথমবার সংসদ হয়েছিলেন। তখন থেকেই তিনি অভিষেকের কাজ দেখছেন। তাঁর কাজ প্রীতমকে মুগ্ধ করে। “বাবা-মা দু’জনেই মারা গিয়েছেন। অভিষেকদাই আমার সব’’- স্পষ্ট জানালেন কাপড় ব্যবসায়ী প্রীতম। পাঁচ ঘণ্টা ধরে ৫০০০ টাকায় প্রিয় নেতার মুখ ট্যাটু করিয়ে এখন তাঁর একটাই শান্তি, অভিষেককে তিনি সেটা দেখাতে পেরেছেন। আর অভিষেকও নিজের সোশ্যাল মিডিয়ায় সেটা শেয়ার করেছেন।

গত বছর লোকসভা ভোটের আগে হুগলিতে বাম সমাবেশে দেখা মিলেছিল বছর পঁয়তাল্লিশের সিপিএম কর্মী সুজিত বসুর। খালি গায়ে লাল ঝান্ডা নিয়ে তিনি পৌঁছে গিয়েছিলেন মঞ্চের কাছে। কারণ তাঁর বুকের বাঁদিকে সিপিএমের ‘ক্যাপ্টেন’ মীনাক্ষী মুখোপাধ্যায়ের মুখ ট্যাটু করা ছিল। সেই ঘটনা রাতারাতি ভাইরাল হয়।

নতুন প্রজন্মের কর্মী-সমর্থকরা তরুণ নেতৃত্বকেই নিজেদের আদর্শ হিসেবে দেখছেন। অভিষেকের ক্যারিশমায় প্রীতম নিজের হাতে খোদাই করিয়েছেন তাঁর মুখ। আর লেনিন, কার্ল মার্ক্সও নয়, মীনাক্ষি ছবি বুকে আঁকিয়েছেন সুজিত।

আরও পড়ুন – ভবানীপুরের বিজয়া সম্মিলনীতে উত্তর থেকে বার্তা মুখ্যমন্ত্রীর 

_

 

_

 

_

Related articles

‘তোলাবাজি’র অভিযোগে এফআইআর পদত্যাগী কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে

কয়েক কোটি টাকা 'তোলাবাজি'র অভিযোগ তৃণমূল কংগ্রেসের পদত্যাগী কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে। ইতিমধ্যেই দায়ের করা হল এফআইআর। ১০৮...

আবেগে-ভালোবাসায় টুটু স্মরণ, প্রাণ পুরুষকে অনন্য সম্মান দেওয়ার ভাবনা বাগানের

সোমবার নেতাজি ইন্টার স্টেডিয়ামে প্রয়াত  টুটু বোসের  (Tutu Bose) স্মরণ সভা অনুষ্ঠিত হলো।এই সভায় উপস্থিত ছিলেন মাজের বিভিন্ন...

রাজনীতিমুক্ত হোক খেলার ময়দান, এক সুর শাসক-বিরোধী থেকে প্রাক্তনীদের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এসেছে মাত্র কয়েক সপ্তাহ। ক্রীড়া ক্ষেত্রকে (Sports sector)রাজনীতির(Politics)  প্রভাব মুক্ত রাখার উদ্যোগ নিয়েছে সরকার।...

কথা দিয়েও কথা রাখল না প্রশাসন, মঙ্গলাহাটে পুলিশের লাঠিচার্জে ধুন্ধুমার

কথা দিয়েও কথা রাখল না হাওড়া জেলার পুলিশ ও প্রশাসন। সোমবার ভোররাত থেকে এশিয়ার বৃহত্তম কাপড়ের হাট, মঙ্গলাহাটের...