Wednesday, March 25, 2026

বেলাশেষে শামির দাপট, ইডেনে প্রথম দিনেই অল-আউট উত্তরাখণ্ড

Date:

Share post:

কথায় আছে ওস্তাদের মার শেষ রাতে, প্রত্যাবর্তনের রঞ্জি ম্যাচে(Ranji Trophy) সেটাই করে দেখালেন মহম্মদ শামি। শেষবেলায় জ্বলে উঠলেন জাতীয় দলের পেসার।  শামি-সূরজদের দাপটে ইডেনে প্রথম দিনেই অল আউট উত্তরাখণ্ড।

উত্তরাখণ্ডের বিরুদ্ধে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলার অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ। ইডেনের সবুজ পিচে চার ফ্রন্ট লাইন পেসারে নামে বাংলা। মহম্মদ শামি, আকাশ দীপের পাশাপাশি দলে ছিলেন ঈশান পোড়েল, সুরজ সিন্ধু জয়সওয়ালরা।রঞ্জি ট্রফিতে বাংলার বিরুদ্ধে প্রথম ইনিংসে উত্তরাখণ্ড শেষ ২১৩ রানে। ৪ উইকেট সুরজ সিন্ধু জয়স‌ওয়ালের। তিনটি করে উইকেট নিলেন ঈশান পোড়েল এবং মহম্মদ শামি।

৪৩ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় উত্তরাখণ্ডের দল। উত্তরাখণ্ডের কোনও ব্যাটারই উইকেটে সে ভাবে থিতু হতে পারছিলেন না। ব্যতিক্রম ভুপেন লালওয়ানি। তিনি একমাত্র ৭১ রান করেন।

আরও পড়ুন :বিপর্যয় মোকাবিলা তহবিলে বইয়ের রয়্যালটি থেকে ৫ লাখ টাকা দান মুখ্যমন্ত্রীর, মন্ত্রীরা দিলেন ১ লাখ করে

প্রথম দুই সেশনে কোনও উইকেট পাননি  শামি। ৭৩তম ওভারে বল করতে এসে তিন উইকেট তুলে নেন সামি। অল্পের জন্য হ্যাটট্রিক মিস করেন তারকা পেসার। এই ওভারের দ্বিতীয়, তৃতীয় এবং পঞ্চম বলে তিনটি উইকেট নেন শামি।

Related articles

আরামবাগ সরকারি হাসপাতালে ৩৪ ডাক্তারকে ভোটার ডিউটি! বেনজির নির্দেশ কমিশনের

ভোটের (2026 Election) ডিউটির জন্য আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালের ৩৪ জন চিকিৎসককে চিঠি পাঠালো কমিশন (Election Commission)। একসঙ্গে...

প্রতিদিন প্রকাশিত হবে সাপ্লিমেন্টারি তালিকা ! হাইকোর্টকে চিঠি কমিশনের 

সাপ্লিমেন্টারি তালিকা (supplementary voter list) প্রকাশ নিয়ে প্রতিদিন একটা করে নতুন নাটক নির্বাচন কমিশনের। এবার জানানো হল প্রতিদিন...

বেঁচে থাকতে NRC হবে না! ময়নাগুড়ির সভা থেকে চা শ্রমিক-আলু চাষিদের পাশে থাকার আশ্বাস মমতার

চালসার পর বুধবার ময়নাগুড়িতে জনসংযোগ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। এসআইআর নিয়ে নির্বাচন কমিশন এবং বিজেপিকে একহাত...

IPL: রাজস্থান দল বিক্রিতে ওয়ার্নের পরিবারের বিপুল অর্থ প্রাপ্তি, জানুন নেপথ্যের অঙ্ক

বিপুল অঙ্কে বিক্রি হল রাজস্থান রয়্যালস। এতেই বিপুল অর্থ প্রাপ্তি প্রয়াত শেন ওয়ার্নের (Shane Warne) পরিবারের। ২০০৮ সালে...